অসাংবিধানিক ভাবে ‘জোর’ করা হচ্ছে, আদালতে দাবি সুজয়ের

অভিযোগ, আইনজীবী তাঁর সঙ্গে দেখা করতে এলেও তাঁকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি’র (ED) বিরুদ্ধে বিচারভবনে চিঠি দিলেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত সুজয় ভদ্র। ১৪ দিনের ইডি হেফাজতে আছেন তিনি। হেফাজত থেকেই আদালতে চিঠি দিয়ে তাঁর অভিযোগ, তাঁকে অসাংবিধানিক ভাবে ‘জোর’ করা হচ্ছে।

সুজয়ের দাবি, তাঁর বিরুদ্ধে যা অভিযোগ উঠেছে সেই সব কিছু নিয়ে যত না জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার চেয়ে অনেক বেশি চাপ দেওয়া হচ্ছে সব কিছু মেনে নিতে। আরও অভিযোগ, তাঁর আইনজীবী তাঁর সঙ্গে দেখা করতে এলেও তাঁকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এরপরেই আবেদন জানানো হয়েছে, আইনজীবীর সঙ্গে যেন তাঁকে দেখা করতে দেওয়া হয়। উল্লেখ্য, আদালতের নির্দেশ- এক দিন ছাড়া ছাড়া আধ ঘণ্টার জন্য নিজের আইনজীবীর সঙ্গে দেখা করতে পারবেন সুজয়।

ইডি তলবে সাড়া দিয়ে গত ৩০ মে সুজয়কৃষ্ণ ভদ্র হাজিরা দিয়েছিলেন সিজিও কমপ্লেক্সে। দীর্ঘ প্রায় ১১ ঘণ্টা জেরা করার পরে গত মঙ্গলবার ইডি গ্রেফতার করেছিল সুজয়কে। গত ৩১ মে তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে সিজিও কমপ্লেক্স থেকে বের করে প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল জোকা ইএসআই হাসপাতালে। এরপর তাঁকে পেশ করা হয়েছিল ব্যাঙ্কশাল হাসপাতালে। ইডি’র আবেদন ছিল, তাঁকে ১৪ দিনের হেফাজতে নেওয়ার। বিচারক সেই আবেদন মঞ্জুর করেছিলেন।

গত ৩০ মে সকাল ১০টা ৫৯ মিনিটে সুজয় হাজিরা দিয়েছিলেন সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে। প্রায় ১১ ঘণ্টা ধরে চলে ম্যারাথন জেরা। এরপর রাত্রি সাড়ে ৯টা নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়।

এবার মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, উত্তেজনা মধ্যপ্রাচ্যে!

ভিডিও কনফারেন্সে সব অফিসারকে ক্যামেরা ‘‌অন’‌ রাখতে হবে, নির্দেশ লালবাজারের

চেন্নাই ভ্রমণের গল্প উল্টে গেল! মন জয় করল বিলাসবহুল হোটেল

উত্তেজনা মধ্যপ্রাচ্যে! ইরানে ফের বড় হামলা চালাল মার্কিন সেনাবাহিনী

বাজারে এল নয়া Hero Super Splendor XTEC 2.0, এক লিটারে যাবে ৭২ কিলোমিটার

কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা, জারি হল ‘কমলা’ সতর্কতা

মাসে খরচ মাত্র ১০৭ টাকা, বাইকপ্রেমীদের মন জয় করেছে এই বাইক

দেশের ৮টি অনন্য ম্যানগ্রোভ অরণ্য, ঘুরে আসুন অফবিট ট্রাভেলের সেরা জায়গায়

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

খুনে ব্যাটিং বৈভবের, হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল রাজস্থান

ওজন কমাতে বাদ দিচ্ছেন খাবার? শরীরে পড়তে পারে বিরূপ প্রভাব

সকালে খালি পেটে ডাবের জল খেলে মিলতে পারে উপকার, জানুন কেন?

শনি-কেতুর মিলনে ষড়শতক যোগ, দু-হাতে টাকা কামাবেন ৪ রাশির জাতকরা