ভিডিও কনফারেন্সে সব অফিসারকে ক্যামেরা ‘‌অন’‌ রাখতে হবে, নির্দেশ লালবাজারের

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার নয়া নির্দেশ জারি করল লালবাজার। ভিডিও কনফারেন্সে এখন থেকে সব পুলিশ অফিসারকেই ‘ভিডিও অন’ রাখতে হবে। অনেকেই ভিডিও অফ রেখে বৈঠকে যোগ দেন বলে অভিযোগ। এমনকী এই অভিযোগ সামনে এসেছে অকাট্য প্রমাণ হাতে আসার পরই। আইনশৃঙ্খলার প্রশ্নে কোনও হালকা মেজাজ রাখা যাবে না বলে বিশেষ নির্দেশ জারি করেছে লালবাজার। ভিডিও কনফারেন্সের বৈঠকে অংশগ্রহণকারী পুলিশ অফিসারের ছবি শীর্ষকর্তারা যাতে দেখতে পান, তার জন্যই এই বিশেষ নির্দেশ জারি করা হয়েছে। আর এই নির্দেশ দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা।

পুলিশ কমিশনার একটি বিশেষ প্রমাণ বাকি অফিসারদের কাছে তুলে ধরেছেন বলে সূত্রের খবর। পুলিশ কমিশনার অজয় নন্দার অভিযোগ, কলকাতা পুলিশের এক অ্যাসিস্ট্যান্ট কমিশনার বৈঠকে যোগ দিয়ে ভিডিও অন করেননি। উলটে ওই বৈঠকে সংশ্লিষ্ট পুলিশ অফিসার তাঁর গাড়িচালককে ভিডিও কনফারেন্সে ঢুকিয়ে দেন। এই বিষয়টি ভাল চোখে দেখছেন না পুলিশের শীর্ষ কর্তারা। এই নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে লালবাজারের অন্দরে। আর তাই এবার থেকে লালবাজারের ভিডিও কনফারেন্সে সব পুলিশ অফিসারকে ভিডিও অন রাখতে হবে বলে বিশেষ নির্দেশ জারি করা হয়েছে।

এই বৈঠকে সরাসরি উল্লেখ করা হয়েছে, সবাইকে ভিডিও কনফারেন্সে হাজির থাকতেই হবে এমনটা নয়। কোনও অফিসারের জরুরি কাজ পড়ে গেলে তিনি বৈঠকে যোগ নাও দিতে পারেন। কিন্তু তাই বলে ভিডিও বন্ধ রেখে যোগ দেওয়া যাবে না বৈঠকে। এমনকী নিজের বদলে অন্য কাউকে কৌশলে সেখানে ঢুকিয়ে দিয়ে উপস্থিত দেখানো চলবে না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কেমন করে এই তথ্যপ্রমাণ মিলেছে সেটা খোলসা করেননি পুলিশ কমিশনার অজয় নন্দা। কে এই অ্যাসিস্ট্যান্ট কমিশনার?‌ সেটাও পুলিশের বৈঠকে জানাননি কমিশনার। তবে বিষয়টি জানতে কৌতূহল রয়েছে পুলিশ মহলে।

তাছাড়া কলকাতা পুলিশের ভিডিও কনফারেন্সে আলোচনায় উঠে আসে নিরাপত্তা, গোপন গোয়েন্দা বার্তা থেকে অতিস্পর্শকাতর কিছু বিষয়। সেটা বাইরে চলে যাক তা চান না কলকাতার পুলিশ কমিশনার। আর তাই এবার থেকে ভিডিও কনফারেন্সে ভিডিও অন রাখতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। অন রেখেই যোগ দিতে হবে বৈঠকে। পরবর্তী ক্ষেত্রে এমন কোনও অভিযোগ উঠলে কড়া পদক্ষেপ করা হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। করোনাভাইরাসের সময় কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে এই ভিডিও কনফারেন্সের ব্যবস্থা শুরু হয়েছিল। যা এখনও চলে। এই ভিডিও কনফারেন্সের বৈঠকে সব থানার ওসি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, বিভাগীয় ডিসি, যুগ্ম কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার–সহ কর্তারা উপস্থিত থাকেন।

ক্যালিফোর্নিয়ায় ভারতীয় বংশোদ্ভূত তরুণীকে ধাওয়া করে খুন, আত্মঘাতী অভিযুক্ত

‘ভারত সবাইকে নিয়ে চলতে চায়,’ ব্রিকস সম্মেলনে বার্তা মোদির

এটিএম থেকে টাকা তুলে প্রতারণা! কলকাতায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার দিল্লি পুলিশের

দুই মেয়েকে যৌন হেনস্থা, গ্রেফতার পাষণ্ড বাবা, চাঞ্চল্য বারুইপুরে

সিগন্যালিংয়ের কাজের জন্য বাতিল একাধিক লোকাল-দূরপাল্লার ট্রেন, দেখে নিন তালিকা

সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ, দুর্গাপুজোর আগেই বাড়ছে মদের দাম়

‘বৈভবের মতো খেলোয়াড় কবে পাব?’, PCB-কে তুলোধনা প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রমের

বিনামূল্যে সোমনাথ দর্শনে বাঁকুড়া থেকে রওনা ৩৫ তীর্থযাত্রীর, পুরো সফরের খরচ রাজ্য সরকারের

‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ নাম না করে মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

‘পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাও চিন্ময়কৃষ্ণ প্রভুর মতো হত’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

সামনেই দুর্গাপুজো তার আগে পুরীগামী একাধিক ট্রেন বাতিল, বিপাকে পর্যটকরা

পুরনো সৈনিকেই আস্থা মমতার, নন্দীগ্রামে কালীঘাট তৃণমূলের প্রার্থী অখিল গিরি!

দেশ-বিদেশে বাড়বে কদর, জিআই ট্যাগ পাচ্ছে নয়া বাজারের বিখ্যাত ক্ষীর দই

বোমা-ক্ষেপণাস্ত্রও আঘাত হানতে ব্যর্থ, পুতিন-শি’র গাড়ির সুরক্ষা চমকে দেবে