মাসে খরচ মাত্র ১০৭ টাকা, বাইকপ্রেমীদের মন জয় করেছে এই বাইক

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের বৈদ্যুতিন স্কুটারের বাজারে দারুণ সাড়া ফেলেছে আথার রিজটা। কম খরচে বেশি রেঞ্জ, আধুনিক প্রযুক্তি এবং আকর্ষণীয় ডিজাইনের কারণে অল্প সময়েই এটি সাধারণ মানুষের পছন্দের তালিকায় উঠে এসেছে। বিশেষ করে দৈনন্দিন যাতায়াতের জন্য স্কুটারটি এখন অনেকের প্রথম পছন্দ। মাত্র ১০৭ টাকায় পুরো এক মাস চালানো যাবে এই স্কুটার। ফলে মধ্যবিত্ত ক্রেতাদের মধ্যেও বাড়ছে এর জনপ্রিয়তা। বিক্রির পরিসংখ্যানও বলছে, বাজারে বর্তমানে এই স্কুটারের চাহিদা তুঙ্গে।

আথার এনার্জি ২০২৬ সালের এপ্রিল মাসে মোট ২২ হাজার ৮৩২টি বৈদ্যুতিক স্কুটার বিক্রি করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে আথার রিজটা মডেল, যার সংখ্যা ১৭ হাজার ৯৬০টি। অন্যদিকে সংস্থার জনপ্রিয় আরেকটি মডেল আথার ৪৫০ বিক্রি হয়েছে ৪ হাজার ৮৭২টি। এই দুই স্কুটারই বর্তমানে সংস্থার মোট বিক্রির প্রধান ভরসা হয়ে উঠেছে। আথার রিজটা মূলত সংস্থার সবচেয়ে সাশ্রয়ী ইলেকট্রিক স্কুটারগুলোর মধ্যে অন্যতম। এর এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ২১ লক্ষ ১৭ হাজার ৪৭ থেকে। স্কুটারটিতে ১২৩ কিলোমিটার এবং ১৫৯ কিলোমিটার রেঞ্জের দুটি ব্যাটারি বিকল্প পাওয়া যায়, ফলে ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী মডেল বেছে নিতে পারেন।

আরও পড়ুন: ‘রসগুল্লে কি সবজি’, নাক না সিঁটকে জেনে নিন রেসিপি

এই স্কুটারের সবচেয়ে বড় আকর্ষণ হল, এর অত্যন্ত কম চালানোর খরচ। হিসাব অনুযায়ী, কেউ যদি প্রতিদিন প্রায় ১৫ কিলোমিটার যাতায়াত করেন, তাহলে মাসে মাত্র ১০৭ টাকার বিদ্যুৎ খরচেই স্কুটারটি ব্যবহার করা সম্ভব। এই হিসাব করা হয়েছে মাসে ২৫ দিন ব্যবহার, প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১০ টাকা এবং প্রতি ইউনিটে প্রায় ৩৫ কিলোমিটার চলার ভিত্তিতে। ফিচারের দিক থেকেও আথার রিজটা বেশ আধুনিক। এতে রয়েছে টাচস্ক্রিন ড্যাশবোর্ড, লাইভ লোকেশন শেয়ারিং, স্কিড কন্ট্রোল, অ্যান্টি-থেফট সুরক্ষা এবং ফল সেফটি ফিচার। সম্প্রতি এতে পার্ক সেফ অ্যালার্ট ও ক্র্যাশ অ্যালার্টের মতো নতুন প্রযুক্তিও যুক্ত হয়েছে। এছাড়া মাত্র ১০ মিনিট চার্জ দিলেই স্কুটারটি প্রায় ৩০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। ক্রেতাদের বাড়তি নিশ্চয়তার জন্য সংস্থার দিচ্ছে ৮ বছরের ব্যাটারি ওয়ারেন্টি। একাধিক রংয়ের বিকল্পে পাওয়া যাওয়ায় তরুণ প্রজন্মের কাছেও স্কুটারটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে।

উত্তরপ্রদেশে এসআইআরে এক কোটি হিন্দু ভোটারের নাম বাদ, উদ্বিগ্ন যোগী আদিত্যনাথ

‘চলে যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করো…’ ছয় বছরের ছেলেকে নিয়েই ১৮ তলা থেকে ঝাঁপ মহিলার

স্ত্রীর দামি গয়না-ঘড়ি চুরির দায়ে স্বামীকে ৪০ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ দুবাই আদালতের

‘বাংলায় জ্ঞানেশের পুজো হচ্ছে,’ বিরোধীদের তোপ দেগে বললেন শমীক

দর্শকদের উদ্দেশ্যে অশালীন অঙ্গভঙ্গির অভিযোগ! বিতর্কে জড়ালেন হ্যাজেলউড, ভাইরাল স্টার্কের ভিডিও

এক ধাক্কায় সস্তা সোনা-রুপো, কলকাতায় আজ ২২ ক্যারেটের দাম কত?

‘মা ফ্লাইওভারে দুর্ঘটনায় অভিযুক্তকে কোমড়ে দড়ি বেঁধে গ্রেফতার করা উচিত,’ দাবি অগ্নিমিত্রার

প্রেমের প্রস্তাব প্রত্যাখান, ক্লাসে ঢুকে করাত দিয়ে দশম শ্রেণির ছাত্রীর উপরে প্রাণঘাতী হামলা

বাজল ভোটের ঘন্টা, পঞ্জাবে ৪০ আসনে প্রার্থী ঘোষণা আপের

বাজারে মরা মাছ বিক্রি হচ্ছে! ‘দেখেশুনে কিনতে’ নির্দেশ বনমন্ত্রীর

সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

TET পাশ পরীক্ষার্থীদের ফেল দেখানোর অভিযোগ, ২০২৫-এর প্রাথমিক নিয়োগ ঘিরে হাইকোর্টে মামলা

‘অর্ণবে’র পর ‘মুরাসু’, ফের বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়, কালীপুজোতে ভাসবে বাংলা

তিস্তার ক্যানেলে জলকেলিতে মত্ত বুনো হাতি! ডুয়ার্সের রাস্তায় থমকে গেলেন পর্যটকরা