এশিয়া কাপ থেকে সরে দাঁড়াতে পারে পাকিস্তান

আগামী সেপ্টেম্বর মাসে এশিয়া কাপ হওয়ার কথা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা পাশে না দাঁড়ানোয় এশিয়া কাপ থেকে সরে দাঁড়াতে পারে পাকিস্তান। মঙ্গলবারই এমন চরম পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক আধিকারিক। শেষ পর্যন্ত পাকিস্তান এশিয়া কাপ থেকে সরে দাঁড়ালে প্রতিযোগিতার আকর্ষণ যে হারাবে তা বলাই বাহুল্য।

আগামী সেপ্টেম্বর মাসে পাকিস্তানে এশিয়া কাপের আসর বসার কথা ছিল। কিন্তু পাকিস্তানের মাটিতে গিয়ে ভারত কোনও ম্যাচ খেলবে না বলে সাফ জানিয়ে দেন বিসিসিআইয়ের সচিব জয় শাহ। আর তার পরেই পিসিবি’র সঙ্গে বিসিসিআইয়ের দ্বৈরথ শুরু হয়। এশিয়া কাপ খেলতে ভারত পাকিস্তানে না এলে বাবর আজমরাও বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে যাবেন না বলে পাল্টা হুঙ্কার ছাড়েন পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠি। গত মাস কয়েক ধরেই ভারত-পাক ক্রিকেট বোর্ডের লড়াই থামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পদাধিকারীরা।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সুর কিছুটা নরম করে প্রস্তাব করা হয়েছিল, ভারতের ম্যাচগুলি বাংলাদেশ, আফগানিস্তান কিংবা শ্রীলঙ্কার মাটিতে হোক। বাকি ম্যাচ হোক পাকিস্তানের মাটিতে। পিসিবি চেয়ারম্যানের ওই হাইব্রিড মডেল মানতে রাজি হয়নি বিসিসিআই। এমনকী পাছে বিসিসিআই চটে যায় সেই আশঙ্কায় বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড পাকিস্তানের হাইব্রিড মডেলে সায় দেয়নি। যেহেতু হাতে বেশি সময় নেই, তা চলতি মাসেই এশিয়া কাপের আয়োজন নিয়ে বৈঠকে বসার কথা রয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদস্যদের। কিন্তু ওই বৈঠকে পাকিস্তান থেকে ম্যাচ আয়োজনের দায়িত্ব কেড়ে নেওয়া হলে এশিয়া কাপে বাবর আজম-শাহিন আফ্রিদোরা খেলবে না বলে জানিয়ে দেবে পিসিবি।  

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা