ট্রেন দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করতে মেদিনীপুর হাসপাতালে মুখ্যমন্ত্রী

ঘুরে দেখেন সার্জারি সহ একাধিক ওয়ার্ড।

Share:

নিজস্ব প্রতিনিধি: করমণ্ডল ট্রেন দুর্ঘটনায় আহত ৪৬ জন ভর্তি মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ওড়িশা থেকে ফিরে তাঁদের ও তাঁদের পরিজনদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। 

এদিন বিকেলে হাসপাতালে গিয়ে তিনি ঘুরে দেখেন সার্জারি সহ একাধিক ওয়ার্ড। আহতদের কাছ থেকে সমস্যার কথা জানতে চান। হাসপাতাল সূত্রে খবর, নুরজাহান বিবির ১২ বছরের কন্যার চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেন দুর্ঘটনায়। তাঁর সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। অন্যান্যদের সঙ্গে দেখা করে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দেন। 

এদিন চিকিৎসক- নার্স- স্বাস্থ্যকর্মী এবং  আধিকারিকদের সঙ্গেও কথা বলেন তিনি। জানতে চান প্রয়োজনীয় কিছু লাগবে কি না। উল্লেখ্য, এদিন ওড়িশা’র কটকে হাসপাতালে গিয়ে মুখ্যমন্ত্রী একাধিক ওয়ার্ড ঘুরে দেখেন। কথা বলেন আহত এবং তাঁদের পরিজনদের সঙ্গেও। তিনি জানিয়েছেন, বাংলার ৯৭ জন চিকিৎসাধীন ওড়িশায়। নিখোঁজ পশ্চিমবঙ্গের ৩১ জন। ওড়িশা গিয়ে তিনি নির্দেশ দিয়েছিলেন, অল্প আহত এবং যারা ফিরতে ইচ্ছুক তাঁদের যেন ফেরানো হয়। 

আজ মেদিনীপুর সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন তিনি। আগামিকাল ফিরবেন কলকাতায়। আগামী বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে তিনি মৃত ও আহতদের পরিবারের হাতে তুলে দেবেন আর্থিক সাহায্যের চেক। উল্লেখ্য, গতকাল তিনি ঘোষণা করেছিলেন, ট্রেন দুর্ঘটনায় নিহত ও অঙ্গহানি হয়েছে এমন পরিবারের একজন করে সদস্যকে হোমগার্ডের চাকরি দেবে রাজ্য।                 

কলকাতা থেকে ফেরার পথে বিপত্তি, ট্রলারের ধাক্কায় ডুবল যাত্রীবাহী লঞ্চ

সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশি, নদিয়ার তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩ কেজি সোনা

বিশ্বকাপে আশ্চর্য রাত, জোড়া গোল মেসি-এমবাপে-হলান্ড-সারের

‘বিষাক্ত মাশরুম’ খেয়ে মৃত্যু পুতিনের গোপন প্রেম ফাঁস করা সাংবাদিকের

কানাডার ইহুদি উপাসনালয়ে গোলাগুলি, নিহত ৩

হলান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে

ক্যানসার এড়াতে ডায়েট থেকে চিরতরে বাদ দিন ১০ খাবার, পরামর্শ বিশেষজ্ঞদের

সকালে ঘুম ভাঙতেই অ্যাসিডিটি? সমাধান লুকিয়ে ডিনারের সময়েই, জানালেন চিকিৎসকরা

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

ঘরে লাকি বাম্বু রাখছেন? মাটি না জল, কোন মাধ্যমে ফিরবে ভাগ্য?

শনির ঢাইয়া ও সাড়ে সাতির কোপে এই রাশিগুলি, আগামী ৬ মাস কেমন যাবে?

নির্জলা একাদশীতে নবপঞ্চম রাজযোগের সৃষ্টি, ভাগ্য উজ্জ্বল হবে ৪ রাশির জাতকদের