পাঁচ দরজার নতুন গাড়ি আনল মারুতি, দাম কত জানেন?

৬টি ভ্যারিয়েন্টে গাড়িটি পাওয়া যাবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পাঁচ দরজা বিশিষ্ট নতুন গাড়ি বাজারে আনল মারুতি। বুধবার সংস্থার তরফে মারুতির জিমি এসইউভি গাড়িটির দাম প্রকাশ করা হয়েছে। ৬টি ভ্যারিয়েন্টে গাড়িটি পাওয়া যাবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।

মারুতি কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, নতুন (Maruti SUV Jimny) মারুতি জিমি এসইউভি গাড়িটির এক্স শোরুম দাম শুরু ১২.৪৭ লাখ টাকা থেকে। এই মডেলের ডুয়াল টোনের গাড়ির সর্বোচ্চ এক্স শোরুম দাম ১৫.০৫ লাখ টাকা। মারুতি কর্তৃপক্ষের আশা নতুন গাড়িটি শুধু আয়তনের দিক থেকে নয় এসইউভি গাড়ির জগতে এটি উপরের দিকে থাকবে।

সংস্থা আশা করছে নতুন জিমি মডেলটি এসইউভি গাড়ির দুনিয়া শীর্ষস্থানে থাকা মারুতির অন্যান্য মডেল যেমন ব্রেজা (Brezza), ফ্রনক্স (Fronx ) এবং গ্র্যান্ড ভিটারা (Grand Vitara) এর সঙ্গে যোগ দেবে। ১.৫ লিটার পেট্রোল ইঞ্জিন রয়েছে এই গাড়িটিতে। সাবস্ক্রাইব প্ল্যানের মাধ্যমেও গাড়িটি কেনা যাবে। সেক্ষেত্রে ৩৩ হাজার ৫০০ টাকা থেকে মাসিক ফি শুরু হবে।

জিমনি নিম্নলিখিত ভ্যারিয়েন্টে পাওয়া যাবে: মূল্য তালিকা অনুসারে জেটা এমটি ১২.৭৪ লাখ টাকা Zeta MT (Rs 12.74 lakh), জেটা এটি ১৩.৯৪ লাখ টাকা Zeta AT (Rs 13.94 lakh), আলফা এমটি ১৩.৬৯ লাখ টাকা Alpha MT (Rs 13.69 lakh), আলফা এটি ১৪.৮৯ লাখ টাকা Alpha AT (Rs 14.89 lakh) এবং দুটি ডুয়াল টোন ভেরিয়েন্ট – আলফা এমটি ১৩.৮৫ লাখ টাকা Alpha MT (Rs 13.85 lakh) ও আলফা এটি ১৫.০৫ লাখ টাকা Alpha AT (Rs 15.05 lakh)। সব দামই এক্স-শোরুম।

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ৮২ বছর বয়সী বাবাকে ‘খুন’ করল ছেলে

নথি জাল করে দোকান বিক্রি! সুশান্ত ঘোষের বিরুদ্ধে ফের দায়ের FIR

জয় দিয়ে বিশ্বকাপের জার্নি শুরু করল দক্ষিণ কোরিয়া

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

দিল্লির তুঘলকাবাদের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৩

মালদহে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়ে আলোচনা?

প্রয়াত ভারতীয় শুটিং কিংবদন্তি ও কোচ জাসপাল রানা

সাড়ে তিন বছর কোমায় থাকার পর না ফেরার দেশে থাই রাজকুমারী

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পাহাড় কেটে তৈরি দেবলোক! জানেন কোথায় রয়েছে এই স্থান?

Vivo X200T তে ৬,০০০ টাকার  বিশেষ ছাড়, কোথায় পাবেন?

‘ইরানের সঙ্গে বোঝাপড়া হয়েছে, সই কেবল সময়ের অপেক্ষা’, দাবি ট্রাম্পের