গাড়ি বিক্রির হারে এগিয়ে মমতার বাংলা, পিছিয়ে মোদির ভারত

গতবছরের মে মাসের তুলনায় চলতি বছরের মে মাসে দেশে সব ধরনের গাড়ি বিক্রির হার যত বেড়েছে তার থেকেও বাংলার বুকে সেই হার বৃদ্ধি বেশি হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অর্থনীতি(Economics) বলে গাড়ি বিক্রির(Selling of Car) পরিমাণই বলে দেয় একটি রাজ্য বা রাষ্ট্রের আর্থিক ক্ষমতা কেমন, তার অর্থনীতিই বা কতখানি শক্তিশালী। আর এই তত্ত্বে ভর দিয়েই এবার চোখ বুজে বলে দেওয়া যেতে পারে যে প্রতিযোগিতার বাজারে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বাংলার(Bengal) কাছে হেরে বসে আছে নরেন্দ্র মোদির(Narendra Modi) ভারত(India)। কেননা গতবছরের মে মাসের তুলনায় চলতি বছরের মে মাসে দেশে সব ধরনের গাড়ি বিক্রির হার যত বেড়েছে তার থেকেও বাংলার বুকে সেই হার বৃদ্ধি বেশি হয়েছে। গত মে’তে দেশে গাড়ি বিক্রির সংখ্যা দাঁড়িয়েছে ২০ লক্ষ ১৯ হাজার ৪১৪। তারমধ্যে শুধুমাত্র বাংলাতেই বিক্রি হয়েছে ৯১ হাজার ২৫৬টি গাড়ি। কিন্তু দেখা যাচ্ছে, ২০২২ সালের মে মাসের তুলনায় ২০২৩ সালের মে মাসে যেখানে দেশে ১০.১৪ শতাংশ গাড়ি বিক্রি বেড়েছে, সেখানে বাংলায় সেই বৃদ্ধির হার ১১.২২ শতাংশ। এখানেই মোদির ভারতকে হারিয়েছে মমতার বাংলা। সর্বভারতীয় স্তরে গাড়ি বিক্রি যতটা বেড়েছে, তার চেয়ে কিছুটা এগিয়ে আছে বাংলা।

আরও পড়ুন বাস-ডাম্পার মুখোমুখি সংঘর্ষে আহত ৪২, চাঞ্চল্য কামারপুকুরে

Federation of Automobile Dealers Association বা FADA দেশ ও রাজ্য ভিত্তিক গাড়ি বিক্রির যে তথ্য প্রকাশ করে সেখানেই দেখা যাচ্ছে মে মাসে গাড়ি বিক্রির ক্ষেত্রে বৃদ্ধির নিরিখে দেশের থেকে এগিয়ে গিয়েছে বাংলা। মূলত ডিলারদের শোরুম থেকে ক’টি গাড়ি ক্রেতাদের কাছে গেল, তার হিসেবের নিরিখেই এই তথ্য প্রকাশ করেছে FADA। সেই তথ্য বলছে, মমতার বাংলায় ১২.৭৭ শতাংশ বেড়েছে মোটর সাইকেল বা স্কুটারের মতো দু’চাকা গাড়ির বিক্রি। মোট বিক্রির সংখ্যা ৭৭ হাজার ৪৯৫। ব্যক্তিগত ৪ চাকা গাড়ি বিক্রি হয়েছে ৮ হাজার ৮৭৮টি। গত বছরের মে মাসের তুলনায় তা সামান্য বেশি। তবে কিছুটা ধাক্কা খেয়েছে বাণিজ্যিক গাড়ির বিক্রি। গত বছর মে’তে যেখানে ৩ হাজার ৩৪২টি গাড়ি বিক্রি হয়েছিল, সেখানে এবার বাণিজ্যিক গাড়ি বিক্রির সংখ্যা ২ হাজার ৮১৩টি।

আরও পড়ুন সুখবর, শনি থেকেই প্রাক বর্ষার বৃষ্টি শুরু হচ্ছে দক্ষিণবঙ্গে

বর্ষার মুখে বেড়েছে ট্রাক্টর বিক্রির সংখ্যা। গতমাসে এরাজ্যে মোট ১ হাজার ১৮৬টি ট্রাক্টর বিক্রি হয়েছে। বিক্রি বৃদ্ধির হার প্রায় ২৭ শতাংশ। গত দু’মাস ধরেই ট্রাক্টর বিক্রির হার বেশ ভালো, বলছেন ডিলাররা। FADA’র পশ্চিমবঙ্গ চ্যাপ্ট্যারের চেয়ারম্যান সোহম মিশ্র জানিয়েছেন, দু’চাকা গাড়ি বিক্রি বৃদ্ধির অন্যতম কারণ বিয়ের মরশুম। এদিকে পশ্চিমবঙ্গে অটোর পারমিট বৃদ্ধি পাওয়ায়, তার সুফল পেয়েছে তিনচাকা গাড়ি। তবে ব্যক্তিগতভাবে ব্যবহারের ৪ চাকা গাড়ির বিক্রি সাদামাঠা থাকায়, কিছুটা চিন্তায় ডিলাররা, মনে করছে সংশ্লিষ্ট মহল। কারণ, এতে শোরুমে অবিক্রিত গাড়ির স্টক বাড়ছে।

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

প্রাইমারি শিক্ষক নিয়োগে ওবিসি কাঁটা! হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি