আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কুস্তিগীরদের অপমানজনক মন্তব্য করা হয়নি, আদালতে জানাল দিল্লি পুলিশ

নিজস্ব প্রতিনিধি:  ভারতীয় কুস্তি ফেডারেশনের বর্তমান প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যে অভিযোগ করেছিলেন তারই এটিআর রিপোর্ট পাতিয়ালা হাউস কোর্টে জমা দেয় দিল্লি পুলিশ। সেই রিপোর্টে দিল্লি পুলিশ উল্লেখ করে আন্দোলনরত কুস্তিগীররা যে অভিযোগ ব্রিজভূষণের বিরুদ্ধে এনেছিলেন তা সম্পূর্ণ মিথ্যা।

এবং ওই রিপোর্টে কুস্তিগীররা অভিযোগ করেছিলেন তাঁদের ঘৃণাত্মক মন্তব্য করা হয়েছে, দিল্লি পুলিশের পক্ষ থেকে সেই অভিযোগও খারিজ করে দেওয়া হয়েছে। আদালতের কাছে কুস্তিগীরদের অভিযোগ খারিজ করে দেওয়ারও আবেদন জানান অটল জনতা পার্টির নেতা বাম বাম নাথুইয়া।

বিচারপতি অনামিকা সমস্ত বিষয়টি নথিবদ্ধ করে আগামী ৭ জুলাই ফের এই মামলার শুনানির দিন ধার্য করেছেন।

উল্লেখ্য গত গত মে মাসের ২৫ তারিখে আন্দোলনরত কুস্তিগীররা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ব্রিজভূষণ শরণ সিং তাঁদের ঘৃণাত্মক মন্তব্য করেছেন বলে দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন।

বর্তমানে অবশ্য কুস্তিগীররা তাঁদের আন্দোলন স্থগিত রেখেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর। ১৫ তারিখ অবধি তাঁরা সময় দিয়েছিলেন। তার মধ্যেই আদালতের কাছে এই রিপোর্ট পেশ করা হয় দিল্লি পুলিশের পক্ষ থেকে। এখন দেখা যাক শেষ পর্যন্ত দিল্লি পুলিশের এই রিপোর্টের বিরুদ্ধে বজরং পুনিয়া-ভিনেশ ফোগতরা কি সিদ্ধান্ত গ্রহণ করেন সেই দিকেই নজর থাকবে সকলের।

Published by:

Share Link:

More Releted News:

একাই টানলেন দলকে, রুতুরাজের ব্যাটে ভর করে গুজরাতকে ১৫৯ রানের লক্ষ্য দিল চেন্নাই

কেমন রয়েছে শরীর, বড় আপডেট দিলেন ক্যাচ ধরতে গিয়ে আহত দিল্লি তারকা পেসার এনগিডি

বয়সকে ‘ডোন্ট কেয়ার’, ৪১-এও সেরা ফর্মে, রোনাল্ডোর ফিটনেসের আসল রহস্য কী?

ফিট হলেও ‘ইচ্ছাকৃতভাবে’ চেন্নাই শিবিরে যোগ দিচ্ছেন না ধোনি? প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

জয়পুরে ভিড়ের মধ্যে অভিষেক শর্মার হাত ধরে টানাটানি মহিলা ভক্তের, ক্ষুব্ধ নেটমহল

মাঠে আহত বৈভব, পরবর্তী ম্যাচ থেকে ছিটকে যাবেন? যা জানালেন রাজস্থানের কোচ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ