মনোনয়ন পেশের সময়সীমা পর্যাপ্ত নয়, পর্যবেক্ষণ হাইকোর্টের

পঞ্চায়েত নির্বাচনের জন্য মনোনয়ন দাখিলের সময়সীমা বাড়ানো যায় কিনা তা রাজ্য নির্বাচন কমিশনকে ভেবে দেখতে বলল কলকাতা হাইকোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রদেশ কংগ্রেস(INC) সভাপতি অধীররঞ্জন চৌধুরীর(Adhir Ranjan Chowdhury) দায়ের করা মামলায় সাড়া দিল কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)। রাজ্যের পঞ্চায়েত নির্বাচন(Panchayat Election) অনুষ্ঠিত হতে চলেছে আগামী ৮ জুলাই। সেই নির্বাচনের জন্য এদিন থেকেই মনোনয়নের পালা শুরু হয়ে গিয়েছে। কিন্তু অধীরবাবুর দাবি, সেই সময়সীমা(Timeline of Nomination Filing) খুবই কম। মাত্র ৬ দিন সময় পাওয়া যাচ্ছে এই মনোনয়ন দাখিলের জন্য। তাই আদালত যেন মনোনয়নের দিন বাড়ানোর নির্দেশ দেয়, এমনই আর্জি ছিল অধীরবাবুর। সেই মামলাতেই আদালতের পর্যবেক্ষণ, মনোনয়নের সময়সীমা খুবই কম। রাজ্য নির্বাচন কমিশন যেন সেটা পুনর্বিবেচনা করে। আগামী সোমবারের মধ্যে তাঁদের জানাতে হবে এই বিষয়ে তাঁরা কী সিদ্ধান্ত নিচ্ছেন।

আরও পড়ুন গাড়ি বিক্রির হারে এগিয়ে মমতার বাংলা, পিছিয়ে মোদির ভারত

গতকালই রাজ্য নির্বাচন কমিশন ঘোষণা করেছে যে আগামী ৮ জুলাই রাজ্যে একদফাতেই পঞ্চায়েত নির্বাচন হবে। সেই নির্বাচনের জন্য এদিন অর্থাৎ শুক্রবার থেকেই মনোনয়ন দাখিলের পালা শুরু হয়ে যাচ্ছে। সেই মনোনয়ন দাখিল করা যাবে ১৫ জুন অবধি। মাঝে থাকছে একটি রবিবার। তাই বাস্তবে মনোনয়ন দাখিল করার সময় মাত্র ৬ দিন। এই ৬দিনে বেলা ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত মনোনয়ন দাখিল করা যাবে। কিন্তু সেই ঘোষণার সঙ্গে সঙ্গেই নানান মহলে প্রশ্ন ওঠে মনোনয়ন দাখিলের এই কম সময়সীমা নিয়ে। এদিন অধীরবাবুর মামলায় একই পর্যবেক্ষণ উঠে এল কলকাতা হাইকোর্টে।

আরও পড়ুন বাস-ডাম্পার মুখোমুখি সংঘর্ষে আহত ৪২, চাঞ্চল্য কামারপুকুরে

একই সঙ্গে আদালত রাজ্য নির্বাচন কমিশনকে এটাও জানিয়েছে, বিরোধিরা নিরাপদে মনোনয়ন দাখিল করা থেকে ভোটদান, ভোটের গণনা, ফলপ্রকাশ, বোর্ড গঠন নিয়ে রীতিমত চিন্তিত। সেক্ষেত্রে নিরাপত্তার কথা মাথায় রেখে প্রয়োজনে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী(Central Force) যৌথ ভাবে সঙ্গে নিয়ে এই পরিচালনা করা সম্ভব কিনা সেটাও রাজ্য নির্বাচন কমিশনকে ভাবতে বলেছে আদালত। এমনকি কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজ্য(West Bengal State Government) কী ভাবছে ও মনোনয় দাখিলের সময়সীমা বাড়ানো হচ্ছে কিনা তা আগামী সোমবারের মধ্যে আদালত জানাতে বলেছে।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন