প্রেমিকার অন্যত্র বিয়ে, অভিমানে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে স্নান ব্যর্থ প্রেমিকের

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ওই ভিডিয়ো।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সখি, ভালবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়….। ভালবাসা বোধ হয় সত্যিই ভীষণ যন্ত্রণার। তাই তো যাকে মন প্রাণ উজাড় করে দিয়ে ভালোবেসে ছিলেন সেই প্রেমিকার অন্যত্র বিয়ের খবর শুনে দুঃখ আর যন্ত্রণা থেকে মুক্তি পেতে দুধ দিয়ে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে স্নান  সারলেন এক ব্যর্থ প্রেমিক। শুধু তাই নয়, নতুন বরের মতো শেরওয়ানি পরে ঘুরে বেড়ালেন গোটা গ্রামে, পড়শিদের মিষ্টিও বিলি করছেন। শুনতে অবাক লাগলেও এমন ঘটনা ঘটেছে সাতক্ষীরার কলারোয়া উ্পজেলার চন্দনপুর ইউনিয়নের গোয়ালপাড়ায়। ইতিমধ্যেই ওই ব্যর্থ প্রেমিকের কাণ্ডকারখানা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

তাহলে খুলেই বলা যাক গোটা ঘটনাটি। চন্দনপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা পেশায় নির্মাণ শ্রমিক আহাদ আলীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল একই গ্রামের বাসিন্দা এক স্কুল ছাত্রীর। কিন্তু দুজনের ওই মন দেয়া-নেয়ার সম্পর্ক মেনে নিতে পারেনি মেয়েটির পরিবার। ১৫ দিন আগে ছাত্রীটিকে অন্যত্র বিয়ে দেয় তার পরিবার। আর ওই খবর শোনার পরেই মানসিকভাবে ভেঙ্গে পড়ে আহাদ। প্রথম কয়েকদিন মন খারাপ করেছিল। কিন্তু বন্ধুবান্ধবদের সঙ্গে কথা বলার পরেই নিজের দুঃখ-যন্ত্রণা ভুলতে নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নেয়।

গতকাল শনিবার সকালে পরিবারের সদস্যদের উপস্থিতিতে প্রথমে মাথা ন্যাড়া করে তার পরে পাঁচ কেজি দুধ দিয়ে স্নান করে। পরে নতুন শেরওয়ানি পরে গ্রামে ঘুরে ঘুরে বাড়ি বাড়ি মিষ্টি বিলি করে। আহাদের এমন কাণ্ডকারখানা দেখে বিস্মিত পড়শিরা। যিনি ওই বেনজির কাণ্ড ঘটিয়েছেন সেই আহাদ মাথা ন্যাড়া করে দুধ দিয়ে স্নান করে মোটেও অনুতপ্ত নন। বরং তিনি অনুতপ্ত বড় লোকের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোয়। কথায়-কতায় বললেন, ‘ প্রেম করে ভুল করেছি। দীর্ঘ পাঁচ বছর প্রেমের সর্ম্পক থাকার পরেও আমাকে ছেড়ে ভালোবাসার পাত্রী অন্যত্র বিয়ে করেছে। বিষয়টি মেনে নিতে আমার খুব কষ্ট হয়েছে। নিজেকে সংশোধন করা ও অন্যরা যাতে কখনও প্রেমের সর্স্পর্কে না জড়ায় তার উদারহরণস্বরুপ মাথা ন্যাড়া হয়ে দুধ দিয়ে স্নান করেছি।’ আহাদের ওই কাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে শোরগোল ফেলে দিয়েছে।

বাঁশদ্রোণীর ব্যারাকে পুলিশকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে রহস্য

আড়াইশো বছরের পুরোনো ইতিহাস, কীভাবে জন্ম নিল নবদ্বীপের শাক্ত রাস?

অন্ধ্রপ্রদেশে ভয়াবহ পথদুর্ঘটনা! দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, মৃত ৪

সাতপাকে বাঁধা পড়ার আগে ভাঙল স্বপ্ন, পণের জন্য বরপক্ষ যা করল শুনলে চমকে যাবেন

যুদ্ধের খবর করতে গিয়ে প্রাণ গিয়েছিল, মৃত্যুর পর আন্তর্জাতিক সম্মান পেলেন এই সাংবাদিক

আজ রাজ্যে নীতিন গড়কড়ি, কোলাঘাটে বিশেষ অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭৫৫ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

অনন্ত আম্বানির সঙ্গে ভাইরাল ভিডিও কাণ্ডে ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস শাহরুখের

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

দলে ফিরবেন জাদেজা-সিরাজ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক