Loading live market data...
Loading active stocks...
Connecting...

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নের সময়সীমা বাড়তে পারে

মনোনয়ন পেশের সময়সীমা ২ দিন বাড়াতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। ১৫ জুন থেকে তা বেড়ে ১৭ জুন হতে পারে। সূত্রে তেমনটাই জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের(Panchayat Election) দিনক্ষণ ঘোষিত হয়েছে গত ৮ জুন। সেখানেই জানানো হয়েছে ঠিক তার ১ মাস বাদে ৮ জুলাই সেই নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষণার সঙ্গে সঙ্গে জানানো হয়েছিল ৯ জুন থেকেই সেই নির্বাচনের জন্য মনোনয়ন দাখিল করা যাবে, কিন্তু সেই সময়সীমা(Nomination File Timeline) ১৫ জুন পর্যন্ত বেঁধে দেওয়া হয়। অর্থাৎ মাত্র ৭দিন। কিন্তু মাঝে একটি রবিবার থাকায় আদতে মনোনয়নের দাখিলের জন্য প্রকৃত সময়সীমা মিলছে মাত্র ৬দিন। সেই সময়সীমা বৃদ্ধির আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) মামলা দায়েরও হয়। সেখানেই আদালতেরও পর্যবেক্ষণ(Observation) ছিল, মনোনয়নের সময়সীমা খুবই কম। এই সময় বাড়ানো যায় কিনা সেটা ভেবে দেখতে রাজ্য নির্বাচন কমিশনকেও(West Bengal State Election Commission) জানিয়েছিল আদালত। সেই প্রেক্ষীতেই সূত্রে জানা যাচ্ছে, আদালতের পর্যবেক্ষণকে গুরুত্ব দিয়ে মনোনয়ন পেশের সময়সীমা ২ দিন বাড়াতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। ১৫ জুন থেকে তা বেড়ে ১৭ জুন হতে পারে।

আরও পড়ুন অশান্তির ঘটনায় ক্ষুব্ধ তৃণমূল শীর্ষ নেতৃত্ব, চেয়ে পাঠানো হল রিপোর্ট

সময়সীমা নিয়ে প্রশ্ন কেন? এবারে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে ৭৩ হাজার ৮৮৭টি আসনে নির্বাচন হচ্ছে। এর মধ্যে গ্রাম পঞ্চায়েত স্তরের আসন সংখ্যা ৬৩ হাজার ২২৯টি, পঞ্চায়েত সমিতি স্তরে ৯৭৩০টি এবং জেলা পরিষদ স্তরে ৯২৮টি। যদি এক একটি আসনের জন্য ৪টি রাজনৈতিক দলের ১জন করেও প্রার্থী মনোনয়ন দেয় তাহলেও মোট প্রার্থীর সংখ্যা হবে ২ লক্ষ ৯৫ হাজার ৫৪৮জন। এর সঙ্গে গোঁজ প্রার্থী, নির্দল প্রার্থী ও অনান্য দলের প্রার্থী যোগ করলে সংখ্যাটা ৪ লক্ষ ছাড়িয়ে যাবে। এদিকে যে দিন যেদিন মনোনয়ন দেওয়া যাবে সেদিন সেদিন বেলা ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত তা দাখিলের সময়সীমা দেওয়া হয়েছে। অর্থাৎ প্রতিদিন মাত্র ৪ঘন্টা করে। অর্থাৎ ৬ দিনে সর্বসাকুল্যে ২৪ ঘন্টা। এই বিপুল সংখ্যক প্রার্থী কীভাবে মাত্র ৬দিনে মাত্র ২৪ ঘন্টার মধ্যে মনোনয়ন দেবে সেটা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছিল। বাস্তবেও দেখা যাচ্ছে অনেকেই নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিজের মনোনয়ন দাখিল করতে না পেরে ফিরে যাচ্ছেন। তার মধ্যে বিরোধী দলের প্রার্থী সংখ্যাই বেশি।

আরও পড়ুন অধীরের মুখ পুড়িয়ে মুর্শিদাবাদে একতরফা প্রার্থী বামেদের

কলকাতা হাইকোর্ট যখন রাজ্য নির্বাচন কমিশনকে মনোনয়ন দাখিলের সময়সীমা বাড়ানো যায় কিনা সেটা ভেবে দেখতে বলেছিল তখনই রাজ্যের নয়া নির্বাচন কমিশন রাজীব সিনহা জানিয়েছিলেন আইনে সেই ব্যবস্থা থাকলে তিনি তা নিশ্চয় করবেন। সূত্রে জানা গিয়েছে, আদালতের পর্যবেক্ষণকে গুরুত্ব দিয়ে পঞ্চায়েত নির্বাচনের জন্য মনোনয়ন পেশের সময়সীমা ২ দিন বাড়াতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। কেননা আইনে ২ দিন বাড়ানোর রাস্তা দেখানো আছে। আগামিকাল কলকাতা হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশনের তরফে তা আনুষ্ঠানিক ভাবে তা জানানো হতে পারে। যদিও তার পরেও প্রশ্ন থাকছে ২ দিন বাড়ানো হলেও কী সমস্যার সমাধান হবে? পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচন আইনের ৪৩(১) নম্বর ধারায় বলা হয়েছে, মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ থেকে ন্যূনতম ২১ দিনের মধ্যে ভোটগ্রহণ করতেই হবে। বর্তমান বিজ্ঞপ্তি অনুযায়ী মনোনয়ন জমা করার শেষ দিন ১৫ জুন। ভোটগ্রহণ হবে ৮ জুলাই। সেই হিসেবে ২৩ দিনের ব্যবধান রয়েছে। সেক্ষেত্রে ভোটের দিনক্ষণ অপরিবর্তিত রেখে অনায়াসে মনোনয়নের সময়সীমা দু’দিন বাড়ানো সম্ভব। কমিশনের কর্তারা মনে করছেন, এমনটা করা গেলে বিরোধীদের দাবিকেও কিছুটা হলেও মান্যতা দেওয়া যাবে।

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?