কক্সবাজারে চাপা দিয়ে ছয় ভাইকে খুন, ঘাতক চালকের আমৃত্যু কারাদণ্ড

একইসঙ্গে সাজাপ্রাপ্ত চালককে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: বাবার পারলৌকিক ক্রিয়ার শেষে শ্মশানে পুজো দিয়ে বাড়ি ফেরার পথে পিক আপ ভ্যানের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছিলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারার বাসিন্দা ছয় ভাই। গোটা দেশেই তোলপাড় ফেলে দিয়েছিল ওই ভয়াবহ পথ দুর্ঘটনা। দোষী চালকের ফাঁসির দাবিতে সোচ্চার হযেছিলেন দেশের সাধারণ মানুষ। আজ রবিবার বহুল চর্চিত ওই পথ দুর্ঘটনায় দোষী সাব্যস্ত পিক আপ ভ্যানের চালককে আমৃত্যু কারাদণ্ডের সাজা শুনিয়েছেন কক্সবাজার জেলা ও দায়রা আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল। একইসঙ্গে সাজাপ্রাপ্ত চালককে এক লক্ষ টাকা জরিমানা করেছেন।

গত বছরের ৮ ফেব্রুয়ারি বাবার পারলৌকিক কাজের শেষে শ্মশানে পুজো দিতে গিয়েছিলেন ডুলাহাজরার বাসিন্দা নয় ভাই-বোন। পুজো শেষে বাড়ি ফেরা পথে পিক আপ ভ্যানের নিচে চাপা পড়েন ছয় ভাই। ঘটনাস্থলে মারা যান পাঁচ ভাই। বাকি একজন টানা ১৪ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত না ফেরার দেশে চলে যান। দুর্ঘটনার দু’দিন বাদে ১০ ফেব্রুয়ারি নিহতদের পরিবারের পক্ষ থেকে চকরিয়া থানায় মামলা দায়ের করা হয়। বহুল আলোড়িত মামলার তদন্তের ভার প্রথমে দেওয়া হয় জাতীয় সড়ক পুলিশকে। পরে পিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়।

দুর্ঘটনার চার দিনের মাথায় বিশেষ অভিযান চালিয়ে মাদারীপুর থেকে ঘাতক চালক সাইদুল ইসলাম সিফাতকে গ্রেফতার করে র‍্যাব। দ্রুত মামলার বিচার প্রক্রিয়া শুরু করা হয়। এক বছর চার মাসের মাথায় এদিন মামলার রায়দান করা হয়। বিচারক জানান, ছয় ভাইয়ের সড়ক দুর্ঘটনায় মৃত্যু অনিচ্ছাকৃত দুর্ঘটনা নয়। বরং সুপরিকল্পিত হত্যাকাণ্ড। তাই ফৌজদারি দণ্ডবিধির ৩০২ ধারায় ঘাতক চালককে আমৃত্যু কারাদণ্ডের সাজা দেওয়া হচ্ছে।

বাঁশদ্রোণীর ব্যারাকে পুলিশকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে রহস্য

আড়াইশো বছরের পুরোনো ইতিহাস, কীভাবে জন্ম নিল নবদ্বীপের শাক্ত রাস?

অন্ধ্রপ্রদেশে ভয়াবহ পথদুর্ঘটনা! দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, মৃত ৪

সাতপাকে বাঁধা পড়ার আগে ভাঙল স্বপ্ন, পণের জন্য বরপক্ষ যা করল শুনলে চমকে যাবেন

যুদ্ধের খবর করতে গিয়ে প্রাণ গিয়েছিল, মৃত্যুর পর আন্তর্জাতিক সম্মান পেলেন এই সাংবাদিক

আজ রাজ্যে নীতিন গড়কড়ি, কোলাঘাটে বিশেষ অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭৫৫ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

অনন্ত আম্বানির সঙ্গে ভাইরাল ভিডিও কাণ্ডে ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস শাহরুখের

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

দলে ফিরবেন জাদেজা-সিরাজ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক