ঠাকুরবাড়ির উত্তেজনার ঢেউ গড়াল হাসপাতালে, বিজেপির বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগ

পরিস্থিতি এমন হয় যে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ধস্তাধস্তি হয় রাজ্য পুলিশের।

Share:

নিজস্ব প্রতিনিধি: মতুয়া ঠাকুরবাড়িতে প্রণাম করতে চেয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (ABHISHEK BANERJEE)। অভিযোগ, কেন্দ্রীয়মন্ত্রী শান্তনু ঠাকুরের নেতৃত্বে বিজেপি মন্দিরে ঢুকতে বাধা দেয় তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডকে। তা নিয়ে ছড়ায় উত্তেজনা। সেই আঁচ গড়াল হাসপাতালেও। পরিস্থিতি এমন হয় যে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ধস্তাধস্তি হয় রাজ্য পুলিশের।

ঘটনার সূত্রপাত দুপুরে। ডায়মন্ড হারবারের সাংসদের নিরাপত্তার জন্য ঠাকুরবাড়ির নাটমন্দিরে মোতায়েন ছিল রাজ্য পুলিশ। পুলিশকে সরিয়ে দেন শান্তনু। অভিষেক মূল মন্দিরে পৌঁছানোর আগে বন্ধ করে দেওয়া হয় মন্দিরের দরজাও। অভিষেক সহ তৃণমূল কর্মীদের ঢুকতে বাধা দেয় বিজেপি। শান্তনু বলেন, গোবরজল দিয়ে শুদ্ধ করা হবে মন্দির। পাল্টা প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা বলেন, মোদি এলে ধুমধাম হয়। অভিষেকে আপত্তি কেন? তিনি আরও বলেন, মন্দির সকলের।

এদিন কেন্দ্রীয় মন্ত্রীর উদ্দেশে অভিষেকের প্রশ্ন ছিল, ওঁ কখনও মানুষের দাবি নিয়ে সরব হয়েছেন? মন্দিরে ঢুকতে বাধা দেওয়া প্রসঙ্গে বলেন, ধর্ম ছেড়ে মানুষের জন্য লড়াই করুন। উল্লেখ্য, এদিন মূল মন্দিরের পাশের মন্দিরে পুজো দেন অভিষেক। তবে এদিন হাতাহাতি হয় বিজেপি এবং তৃণমূলের মধ্যে। আক্রান্ত হয়ে বেশ কয়েকজন তৃণমূল কর্মী ভর্তি হন স্থানীয় হাসপাতালে। সেখানেও বিজেপি চড়াও হয় বলে অভিযোগ। হাসপাতাল চত্বরে হয় দু’ই দলের হাতাহাতি। ধ্বস্তাধস্তি হয় কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের মধ্যে। ঘটনাস্থলে আসেন কেন্দ্রীয় মন্ত্রী এবং স্থানীয় এক বিজেপি বিধায়ক।

অভিষেক এদিন বলেছিলেন, ‘আমি চাইলে ৫ মিনিটে মন্দিরে ঢুকতে পারতাম’। আরও বলেন, ‘ঠাকুরবাড়ি কারও গা জোয়ারির জায়গা নয়’। তাঁর বক্তব্য, সবকিছুর জবাব দেবে মানুষ। অভিযোগ, কেন্দ্রিয়বাহিনী মহিলাদের মেরেছে।    

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল