বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপ জয় করে নতুন নজির অস্ট্রেলিয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি:  ২০২৩-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ২০৯ রানে হারিয়ে ট্রফি জয় করল প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। এই ট্রফি জয় করার সঙ্গে সঙ্গেই বিশ্ব ক্রিকেটের ইতিহাসে এক নতুন নজির গড়ল অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া একমাত্র দেশ যারা আইসিসি-র অনুমোদিত চার-চারটি হাইভোল্টেজ ট্রফির শিরোপা জয় করার নজির গড়ল। এটা ক্রিকেট ইতিহাসে এই প্রথম কোনও দেশের নজির বলেই মত ক্রিকেট বিশেষজ্ঞদের।

অস্ট্রেলিয়া ১৯৮৭ সালে ভারত ও পাকিস্তানে আয়োজিত বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে বিজয়ী হয়। সেই সময় দলের অধিনায়ক ছিলেন অ্যালান বর্ডার। এরপর অস্ট্রেলিয়া ফের বিশ্বজয়ের স্বাদ পায় নিজেদের ঘরের মাঠে ২০১৫ সালে। ফাইনালে তারা ৭ উইকেটে পরাজিত করে নিউজিল্যান্ডকে। সেই সময় দলের অধিনায়ক ছিলেন রিকি পন্টিং। এর আগে অস্ট্রেলিয়া ফাইনালে খেলেছে ১৯৮৭, ১৯৯৯, ২০০৩ ও ২০০৭ সালে। তার মধ্যে দুবার তারা পরাজিত হয়েছে। সেই বছর দুটি হল ১৯৭৫ ও ১৯৯৬।

বিশ্বকাপ টুর্নামেন্টের মতো চ্যাম্পিয়ান্স ট্রফিও তারা দুবার জয় করতে সক্ষম হয়েছে। সেই বছরগুলি হল ২০০৬ এবং ২০০৯। এর পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের খেতাবও জয় করার নজির রয়েছে তাদের দখলে।

ফলে আইসিসির অনুমোদিত চারটি হাইভোল্টেজ ট্রফি জয়ের স্বাদই পেয়ে গেল অজিরা। এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি জিতেই অস্ট্রেলিয়া শুরু করে ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজ টেস্ট খেলতে। যা তাঁদের বাড়তি আত্মবিশ্বাসই যোগাবে বলে মনে করছেন বিশ্বের ক্রিকেটপ্রেমীরা।

অ্যাশেজের পরই অস্ট্রেলিয়া ভারতে আয়োজিত বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করবে। এখন দেখার সেই টুর্নামেন্টে কি রকম পারফরম্যান্স করে প্যাট ক্যামিন্সের দল সেদিকেই নজর থাকবে সকলের।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু