গাইঘাটা জলেশ্বর মন্দিরের উদ্দেশে প্রণাম অভিষেকের, খেলেন কাঁচাগোল্লা

হাঁসপুর থেকে কর্মসূচি শুরু করেন তিনি

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূলে নবজোয়ার কর্মসূচি উপলক্ষ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় (ABHISHEK BANERJEE) আছেন উত্তর ২৪ পরগণায়। এদিন সকালে গাইঘাটা থানার হাঁসপুর থেকে কর্মসূচি শুরু করেন তিনি। করেন পদযাত্রা- জনসংযোগ।

জলেশ্বর মন্দিরের কাছে এসে দেবতার উদ্দেশে দূর থেকেই প্রণাম করেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। তবে পুজো দেন স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশ। এদিন গাইঘাটা থানা মোড়েও জনসংযোগ করেন অভিষেক। যশোর রোড দিয়ে র‍্যালি করে তিনি যান চাঁদপাড়া বাজারে। এখানেই একটি মিষ্টির দোকানে ঢুকে কাঁচাগোল্লা খান তিনি।

আজ তিনি রাত্রিযাপন করবেন রামচন্দ্রপুর স্কুল মাঠে। আগামিকালও তাঁর কর্মসূচি আছে উত্তর ২৪ পরগণা জেলায়। উল্লেখ্য, নবজোয়ার কর্মসূচিতে তিনি সফর করবেন আরও ৪টি জেলা। এই কর্মসূচি শেষ হবে কাকদ্বীপে। এখন তাঁর কর্মসূচিতে শুধু রোড শো এবং জনসংযোগ। কল্যাণীতেই শেষ হয়েছে অধিবেশন কর্মসূচি।

প্রসঙ্গত, কাকদ্বীপের সভা থেকে বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সবুজ শিবিরের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ২০ জুন থেকে ফের জেলা সফর শুরু করবেন তৃণমূল যুবরাজ। উল্লেখ্য, নবজোয়ার কর্মসূচি আজ পড়ল ৪৬ তম দিনে। 

এদিন ঠাকুরবাড়ি মূল মন্দিরে তাঁকে ঢুকতে না দেওয়া প্রসঙ্গে অভিষেক বলেন, ‘আমি চাইলে ৫ মিনিটে মন্দিরে ঢুকতে পারতাম’। আরও বলেন, ‘ঠাকুরবাড়ি কারও গা জোয়ারির জায়গা নয়’। তাঁর বক্তব্য, সবকিছুর জবাব দেবে মানুষ। 

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল