‘চাইলে ৫ মিনিটে ঢুকতে পারতাম’, ঠাকুরবাড়ি গা জোয়ারির জায়গা নয়: অভিষেক

বলেন, রাজনীতি করতে নয়, তিনি এসেছিলেন প্রণাম ও পুজো করতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রণাম করতে ঠাকুরবাড়ির মূল মন্দিরে ঢুকতে চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (ABHISHEK BANERJEE)। তবে বন্ধ করে দেওয়া হয় দরজা। তারপরে কথা না বাড়িয়ে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড প্রণাম করেন পার্শ্ববর্তী মন্দিরে। বিজেপি এবং তৃণমূলে বাধে ধ্বস্তাধস্তি। এরপরেই মতুয়াগড়ে দাঁড়িয়ে অভিষেক বলেন, ‘ঠাকুরবাড়ি গা জোয়ারির জায়গা নয়’।

রবিবার তিনি বলেন, ‘চাইলে ৫ মিনিটে ঢুকতে পারতাম’। আরও বলেন, ঠাকুরবাড়ি কারও গায়ের জোর দেখানোর জায়গা নয়। বলেন, ‘কালিমালিপ্ত করলেন শান্তনু ঠাকুর’। তাঁর বক্তব্য, ঠাকুরবাড়ি শ্রদ্ধার জায়গা। সেখানে রাজনীতি করে না তৃণমূল। জোর গলায় অভিষেকের দাবি, রাজনীতি করতে নয়, তিনি এসেছিলেন প্রণাম ও পুজো করতে। বক্তব্য, ভাঙার-বাধা দেওয়ার রাজনীতি করে না তৃণমূল।

এদিন অভিষেক বিজেপি ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে নিশানা করে বলেন, যাদের তল্পিবহন করছেন তাঁরা বড়মা’র খোঁজ রাখেননি। খোঁজ রাখতেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরও বলেন, ঠাকুরবাড়ির এলাকায় জল এবং রাস্তা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই বলেন, ‘ঠাকুরবাড়ি কারও পৈতৃক সম্পত্তি নয়’।

উল্লেখ্য, ঠাকুরবাড়ির পরে এদিন উত্তেজনা ছড়ায় হাসপাতালেও। পরিস্থিতি এমন হয় যে সেখানেও বিজেপি এবং তৃণমূলের হাতাহাতি হয়। ধ্বস্তাধস্তি হয় কেন্দ্রীয়বাহিনী এবং রাজ্য পুলিশের মধ্যে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল