এবার শাকিবের নায়িকা বলিউড অভিনেত্রী নেহা শর্মা, সেপ্টেম্বর থেকে শুটিং শুরু

কদিন আগেই অনন্য মামুন বলিউডের নেহা শর্মাকে নিয়ে তাঁর ফেসবুকে পোস্ট দিয়ে লেখেন, মেয়েটিকে খুব ভালো লাগে তাঁর।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: এর আগে দুই বাংলার প্রযোজনায় একাধিক চলচ্চিত্র মুক্তি পেয়েছে। যেগুলিতে অভিনয় করেছেন দুই দেশের জনপ্রিয় তারকারা। এমনকী চলতি বছরেই বলিউডের কাজ শেষে করেছেন ঢালিউডের সুপারস্টার অভিনেত্রী জয়া আহসান।পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে একই স্ক্রিন শেয়ার করছেন তিনি। সেই কারণে এ বছর আইফা অ্যাওয়ার্ডেরও ডাক পেয়ে ছিলেন তিনি। যাই হোক, এবার নতুন সফর শুরু করছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। ভারত- বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছিল শাকিব খানের ‘নবাব’ ও ’শিকারি’। এরপরে যৌথ প্রযোজনায় তৈরি কোনও ছবিতে দেখা যায়নি তাঁকে। এদিকে ব্যক্তিগত জীবনে নানা ঝামেলা লেগেই রয়েছে তাঁর।

তবে এবার বোধহয় অপেক্ষার অবসান হচ্ছে। দীর্ঘদিন পর যৌথ প্রযোজনার ছবিতে ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি। শোনা যাচ্ছে, ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করতে পারেন বলিউডের নেহা শর্মা। যা প্রকাশ্যে আসা মাত্রই উত্তেজিত ভক্তরা। ছবিটি নির্মাণ করবেন অনন্য মামুন। ‘ছয় মাস ধরে গল্প লিখেছেন তিনি। ভারতের সঙ্গে যৌথ প্রযোজনায় তৈরি হবে ছবি। হিরোইন বলিউডের, আগামী ১০ ই সেপ্টেম্বর বেনারস থেকে শুটিং শুরু হবে। বর্তমানে শাকিব খান ব্যস্ত ঈদুল আজহার ছবি ‘প্রিয়তমা’র শুটিংয়ে, যেখানে শাকিবের বিপরীতে দেখা যাবে রিমলী তথা ইধিকা কে। এই ছবির শুটিং শেষ হওয়ার পর নেহা শর্মার সঙ্গে ছবির শুটিংয়ে যোগ দেবেন অভিনেতা।

কদিন আগেই অনন্য মামুন বলিউডের নেহা শর্মাকে নিয়ে তাঁর ফেসবুকে পোস্ট দিয়ে লেখেন, মেয়েটিকে খুব ভালো লাগে তাঁর। তবে তিনিই নায়িকা কিনা তা এখনও স্পষ্ট করেননি পরিচালক। তবে নির্মাতা নায়িকার নাম গোপন রাখলেও সূত্র বলছে যৌথ প্রযোজনার এই ছবিতে নেহা শর্মাই হচ্ছেন শাকিব খানের নতুন নায়িকা। ২০১০ সালে ‘ক্রুক’ ছবির মাধ্যমে বলিউড অভিষেক হয় অভিনেত্রী নেহা শর্মা। এই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন ইমরান হাশমি। এর পর ‘কেয়া সুপার কুল হ্যায় হাম’, ‘জয়ন্ত ভাই কি লাভ স্টোরি’, ‘ইয়ামলা পাগলা দিওয়ানা-২’, ‘তুম বিন-২’সহ আরও বেশ কিছু ছবিতে দুর্দান্ত অভিনয় করে দর্শকদের নজর কাড়েন এই অভিনেত্রী।

বাঁশদ্রোণীর ব্যারাকে পুলিশকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে রহস্য

আড়াইশো বছরের পুরোনো ইতিহাস, কীভাবে জন্ম নিল নবদ্বীপের শাক্ত রাস?

অন্ধ্রপ্রদেশে ভয়াবহ পথদুর্ঘটনা! দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, মৃত ৪

সাতপাকে বাঁধা পড়ার আগে ভাঙল স্বপ্ন, পণের জন্য বরপক্ষ যা করল শুনলে চমকে যাবেন

যুদ্ধের খবর করতে গিয়ে প্রাণ গিয়েছিল, মৃত্যুর পর আন্তর্জাতিক সম্মান পেলেন এই সাংবাদিক

আজ রাজ্যে নীতিন গড়কড়ি, কোলাঘাটে বিশেষ অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭৫৫ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

অনন্ত আম্বানির সঙ্গে ভাইরাল ভিডিও কাণ্ডে ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস শাহরুখের

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

দলে ফিরবেন জাদেজা-সিরাজ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক