সাকিব-লিটনদের খেলা দেখাতে নিজস্ব টিভি চ্যানেল চালু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড

সোমবার বিসিবি'র পরিচালন পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিদেশের মাটিতে সাকিব আল হাসান-লিটন দাসদের খেলা সম্প্রচারে উদাসীন টিভি চ্যানেলগুলি। ফলে দেশের ক্রিকেট অনুরাগীরা টাইগারদের অনেক ইতিহাস গড়ার মুহুর্তের সাক্ষী থাকা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই দেশের অগণিত ক্রিকেট অনুরাগীদের কথা মাথায় রেখে এবার নিজস্ব টিভি চ্যানেল চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সোমবার বোর্ডের পরিচালন পর্ষদের সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, ‘দেশ ও বিদেশের মাটিতে জাতীয় ক্রিকেট দলের খেলা সম্প্রচারে ‘বিসিবি টিভি’ নামে নিজস্ব চ্যানেল খোলা হচ্ছে।’

গত কয়েক বছর ধরেই বিদেশের মাটিতে সাকিব আল হাসান-লিটন দাসদের ম্যাচ দেখানোর ক্ষেত্রে অনীহা দেখাচ্ছে স্থানীয় টিভি চ্যানেলগুলি। সদ্য সমাপ্ত আয়ারল্যান্ড সিরিজের কোনও ম্যাচই সরাসরি সম্প্রচার করেনি কোনও চ্যানেল। শেষ পর্যন্ত আইসিসি টিভিতে দেখানো হয় লিটন দাসদের খেলা। শুধু তাই নয়, বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর, নিউজিল্যান্ড সফরেও টিভি সম্প্রচার স্বত্ব নিয়ে ঝামেলা হয়েছে। বিদেশের মাটিতে বিভিন্ন প্রিমিয়ার লিগের খেলা দেখাতে যতটা উদগ্রীব চ্যানেলগুলি, তা নিজেদের দেশের প্রিমিয়ার লিগের ক্ষেত্রে দেখা যায় না। স্থানীয় টিভি চ্যানেলগুলির কর্তৃপক্ষের এমন বিমাতৃসুলভ মনোভাবে বেজায় চটেছেন বিসিবি কর্তারা।

তাই বিদেশের মাটিতে জাতীয় দলের যে কোনও খেলা সরাসরি সম্প্রচারের জন্য নিজস্ব টিভি চ্যানেল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বিসিবি সভাপতি জানিয়েছেন, ‘কোনও টিভি চ্যানেল যদি বিদেশের মাটিতে জাতীয় দলের ম্যাচ সম্প্রচারে আগ্রহ না দেখায় তাহলে বিসিবি টিভি ওই ম্যাচের সম্প্রচার করবে। খুব শিগগিরই এ বিষয়ে আবেদন জানানো হবে।’ বিসিবির পরিচালনা পর্ষদের সভায় মহিলা ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বারানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারাটের দাম?

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর