সায়ন্তিকার কনভয়ে হামলার ঘটনায় ১২ বিজেপি নেতা-কর্মীর হেফাজত

১২ বিজেপি নেতা ও কর্মীকে গ্রেফতার করেছিল জয়পুর থানার পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি হামলা চালিয়েছিল তৃণমূলের অন্যতম রাজ্য সম্পাদিকা তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের (SAYANTIKA BANERJEE) কনভয়ে। সেই সময়ে বিক্ষোভ দেখায় বিজেপি। করা হয় পাইলটকার ভাঙচুর। সোমবারের সেই ঘটনায় ওই রাতেই গ্রেফতার হয়েছিলেন ১২ বিজেপি নেতা-কর্মী। তাঁদের মঙ্গলবার পেশ করা হয়েছিল বিষ্ণুপুর মহকুমা আদালতে। বিচারক তাঁদের জেল ও পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

১২ বিজেপি নেতা ও কর্মীকে গ্রেফতার করেছিল জয়পুর থানার পুলিশ। গত সোমবার সায়ন্তিকা বাঁকুড়া থেকে যাচ্ছিলেন কলকাতা। সেই সময় বাঘাজলে বাঁকুড়া-আরামবাগ রাজ্য সড়ক অবরোধ করেছিল বিজেপি। নেতৃত্বে ছিলেন গেরুয়া শিবিরের সাংসদ সৌমিত্র খাঁ এবং কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালি প্রতিহার। অভিযোগ, তখনই তৃণমূল নেত্রীর পাইলট কারে হামলা চালায় বিজেপি। ভাঙা হয় পুলিশের গাড়ি। দেখানো হয় বিক্ষোভ। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তৃণমূলের অভিযোগ, ক্রমাগত ইট ছুঁড়েছিল বিজেপি কর্মীরা। পুলিশের তৎপরতায় আহত হননি নেত্রী। তবে আহত হয়ছিলেন এক তৃণমূলকর্মী।

ধৃত ১২ বিজেপি নেতাকে মঙ্গলবার আদালতে পেশ করা হলে তাঁদের মধ্যে ৮ জনের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। বাকি ৪ জনের ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। 

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে