পঞ্চায়েত ভোটের আসরে কেন জাতীয় মানবাধিকার কমিশন? হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন

প্রশ্ন তোলা হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের উপর জাতীয় মানবাধিকার কমিশনের কি আদৌ নজরদারি করার এক্তিয়ার আছে?

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা ঘটছে। কোথাও বোমাবাজি, তো কোথাও গুলি চালনার খবর আসছে। সেই আবহে জাতীয় মানবাধিকার কমিশন বাংলায় নিজেদের পর্যবেক্ষক পাঠাবে বলেছিল। এবার জাতীয় মানবাধিকার কমিশনের সেই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে বুধবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল রাজ্য নির্বাচন কমিশন।

কলকাতা হাইকোর্টে দায়ের করা মামলায় রাজ্য নির্বাচন কমিশনের তরফে প্রশ্ন তোলা হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের উপর জাতীয় মানবাধিকার কমিশনের কি আদৌ নজরদারি করার এক্তিয়ার আছে? নির্বাচন কমিশনের যুক্তি, একটি স্বাধীন সংস্থার কাজের উপর অন্য স্বাধীন সংস্থা নজরদারি করতে পারে না। কলকাতা হাইকোর্টে চলতি সপ্তাহে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে এই মামলার শুনানি হতে পারে।

উল্লেখ্য রাজ্যে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা করার পরে গত রবিবার জাতীয় মানবাধিকার কমিশনের তরফে পর্যবেক্ষক নিয়োগের ঘোষণা করা হয়। কমিশনের তরফে জানানো হয়, কমিশনের ডিজি (তদন্ত) বিশেষ পর্যবেক্ষক হিসাবে কাজ করবেন। রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় রেখেই পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোট সংক্রান্ত পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখবেন তিনি। শুধু তাই নয় যে এলাকাগুলিতে পঞ্চায়েত ভোটের সময় অশান্তির আশঙ্কা রয়েছে, সেই জায়গাগুলি চিহ্নিত করে কমিশনকে পূর্ণাঙ্গ রিপোর্ট দেবেন ডিজি। জাতীয় মানবাধিকার কমিশনের এই পদক্ষেপের বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন