অস্ট্রেলিয়া সিরিজই আমার শেষ সিরিজ হতে পারে: রবিচন্দ্রন অশ্বিন

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিচন্দ্রন অশ্বিন। বর্তমানে ভারতের অভিজ্ঞ একজন ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেট সহ আইপিএল-এর মেগা ইভেন্টেও যাঁর পারফরম্যান্স ছিল নজরকাড়া। সেই অশ্বিনই শুক্রবার সাংবাদিকদের জানালেন, ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজের পর পরই হয়তো আন্তজার্তিক ক্রিকেট থেকে বিদায় নেবেন তিনি। তবে এই বিষয়ে তাঁর সহধর্মীনী প্রীতির সঙ্গে আলোচনার পরই তিনি তাঁর সিদ্ধান্ত জানিয়ে দেবেন।

উল্লেখ্য, এরপরই দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে নিজের পারফরম্যান্স সম্বন্ধে বলতে গিয়ে ভারতের এই অভিজ্ঞ ক্রিকেটারটি বলেন, আমি খুবই গর্বিত আমার ক্রিকেট জীবন নিয়ে। আমি সবসময়ই উইকেট বা রানের থেকে বেশি গুরুত্ব দিয়েছি ধারবাহিকতার ওপর। এখানেই থেমে না থেকে অশ্বিন আরও বলেন, আমার মনে হয়েছে প্রতিটি মানুষই তাঁর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তাহীনতায় ভোগেন। আমিও তার ব্যতিক্রম নই। তাই আমার মনে হয় এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সময় হয়ে এসেছে আমার।

আরও জানতে পড়ুন: আল নাসের ছেড়ে নাপোলিতে পাড়ি  গার্সিয়ার

অশ্বিন আরও বলেন, যে যখন আমি হাঁটুর চোট সারিয়ে জাতীয় দলের হয়ে বাংলাদেশের বিরুদ্ধে খেলে দেশে ফিরে আসি, তখনই আমার সহধর্মীনীকে জানিয়েছিলাম অস্ট্রেলিয়ার সিরিজই আমার হয়তো শেষ হতে চলেছে। এরপর আমি আমার বোলিং স্টাইল পরিবর্তন করেছিলাম। তাতে বলের গতি বাড়লেও আমার বোলিং পারফরম্যান্স আমি খুশি ছিলাম না।

যদি অশ্বিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে সত্যিই বিদায় নেন, তাহলে ভারতীয় ক্রিকেট একজন দক্ষ বোলারকে হারাবে। কেননা অশ্বিন দলে থাকা মানেই অন্য বোলারদের চাপ অনেকটা কমে যাওয়া। তবে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলে সুযোগ না পাওয়াতেই অশ্বিন নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতি টানার কথা ভাবতে শুরু করেছেন।

‘আঁকতে ও গাইতে ভালবাসি’, নিট-ইউজিতে রাজ্যে প্রথম সব্যসাচীর সাফল্যের রহস্য কী?

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই

আন্তঃরাজ্য ভুয়ো সার্টিফিকেট চক্রের মাথা! আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

বেগুনি ভাজলেই নেতিয়ে যায়? বেসনে মেশান এই ৩ উপাদান, দীর্ঘক্ষণ মুচমুচে থাকবে

রথযাত্রার স্পেশাল ভোগ, ঘরেই বানিয়ে ফেলুন জগন্নাথ দেবের প্রিয় মোহনভোগ

দেশজুড়ে বিস্ফোরণের ছক! গুজরাতে গ্রেফতার পাঁচ সন্দেহভাজন জয়েশ জঙ্গি

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

বাঁকড়া মসজিদ চত্বরে কড়া নিরাপত্তা, পিছু হটলেন সিদ্দিকুল্লা চৌধুরী

‘গেটম্যানই মূল অপরাধী’, মুর্শিদাবাদে ট্রেন দুর্ঘটনায় দাবি অধীরের

ভিসা নিয়মে কড়াকড়ি আমেরিকার, পড়াশোনা শেষ হলে ৩০ দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ