জাকার্তায় মেসির খেলা নিয়ে সংশয়, টাকা ফেরতের দাবি ভক্তদের

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি আর্জেন্টিনার হয়ে দীর্ঘ ৩৪ বছর পর বিশ্বকাপ জয় করেছেন। তার আগে ঘরের মাঠে ব্রাজিলকে হারিয়ে জিতেছেন কোপা আমেরিকাও। মাঠে তাঁর বাঁ পায়ের শিল্প দেখার জন্যই লক্ষ লক্ষ ফুটবল পাগল সমর্থকরা মাঠে ভিড় জমান। সেই মেসিই নাকি আগামী সোমবার আর্জেন্টিনার হয়ে প্রীতি ম্যাচে অংশ নেবেন না, সূত্রের খবর এমনটাই।

উল্লেখ্য, গত দু দিন আগে চিনের বেজিং-য়ের ওয়ার্কাস স্টেডিয়ামে প্রদর্শনী ম্যাচে অংশ নিয়েছিলেন মেসি। আর্জেন্টিনা সেই ম্যাচে জিতেছিল ২-০ গোলে। প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। তারপর আর্জেন্টিনা দল আর একটি প্রীতি ম্যাচ খেলতে রওয়ানা দিয়েছে ইন্দোনেশিয়ার উদ্দেশে। সেই ম্যাচে পরিবারের কিছু সমস্যার জন্য খেলতে পারবেন না দলের অধিনায়ক লিওনেল মেসি। এই খবর পাওয়া মাত্রই হতাশ মেসি ভক্তরা। তাঁরা উদ্যোক্তাদের কাছে টিকিট ফিরিয়ে তাঁদের টাকা নিয়ে নিতে চাইছেন।

আরও জানতে পড়ুন: নাজমুল-মোমিনুলের শতরানেই রানের পাহাড়ে বাংলাদেশ

এই বিষয়ে জাকার্তার এক মেসি ভক্ত বলেন, অনেক আশা নিয়ে মেসিকে দেখার জন্য আমি টিকিট কেটেছিলাম। শুধু আমি একা নই, যাঁরা এই ম্যাচের টিকিট কেটেছেন তাঁরা প্রত্যেকেই মেসির জন্য টিকিট কেটেছেন। সেই মেসিই যদি ইন্দোনেশিয়ায় না আসেন, তাহলে আর টিকিট নিয়ে ম্যাচ দেখে আমি কি করবো?  মেসির না খেলার পিছনে তিনি কাঠগড়ায় দাঁড় করান আয়োজক সংস্থাকেই। তাঁদের গাফিলতির জন্যই যে এটা হয়েছে বলেও দাবি তাঁর।

শুধু আং-ই নন, এইরকম আরও বহু মেসি ভক্ত ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নানা ধরনের পোস্ট করছেন। আবার কেউ কেউ হতাশায় গানও গেয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত কি এলএম টেন ভক্তদের এই আব্দারে সাড়া দেবেন, নাকি তাঁর সিদ্ধান্তেই অনড় থাকবেন?

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

রাত পোহালেই মুখোমুখি ব্রাজিল-হাইতি, কাদের জয়ের ইঙ্গিত দিল সুপার কম্পিউটার

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

জামাইষষ্ঠীতে শ্রী চৈতন্য মহাপ্রভুকে ‘জামাই’ রূপে পুজো করা হয় এই মন্দিরে

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

প্রতি রাত কাটাতে বরখাস্ত পুলিশ কর্তার কাছ থেকে ৪ লক্ষ টাকা করে নিয়েছেন পরীমণি

কোভিডের আঁতুড়ঘর উহানের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

টি টোয়েন্টিতে সবচেয়ে বুড়ো ক্রিকেটার হিসেবে শতরানের ‘রেকর্ড’ গড়লেন বিরাট কোহলির সতীর্থ

নাটাবাড়িতে ‘কাটমানি’ ফেরত পাওয়ার পর তৃণমূল নেতাকে ডিম ছুড়লেন গ্রামবাসীরা