টাকার পাহাড়ে বসে কোহলি, সম্পদের পরিমাণ ছাড়াল হাজার কোটি

আন্তর্জাতিক সংস্থা ‘স্টক গ্রো’র হিসেব অনুযায়ী, কোহলির বর্তমান সম্পদের পরিমাণ ১,০৫০ কোটি টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতের অধিনায়কত্ব হারিয়েছেন তাতে কী? সময় যত গড়াচ্ছে ততই টাকার পাহাড়ে চড়ছেন বিরাট কোহলি। প্রাক্তন ভারতীয় অধিনায়কের মোট সম্পত্তির পরিমাণ হাজার কোটি টাকার গণ্ডি ছাড়িয়েছে। আন্তর্জাতিক পরিসংখ্যান সংক্রান্ত সংস্থা ‘স্টক গ্রো’র হিসেব অনুযায়ী, কোহলির বর্তমান সম্পদের পরিমাণ ১,০৫০ কোটি টাকা। সম্পদের নিরিখে ধনী আন্তর্জাতিক ক্রীড়াবিদদের তালিকায় ঠাঁই করে নিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক।

৩৪ বছর বয়সী কোহলির বার্ষিক আয়ের উ‍ৎস কী জানেন? প্রতি বছর চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে সাত কোটি টাকা পান প্রাক্তন ভারতীয় অধিনায়ক। এর বাইরে প্রতিটি টেস্ট ম্যাচ খেলার জন্য ১৫ লাখ, প্রতিটি ওয়ান ডে ম্যাচের জন্য ৬ লাখ এবং টি টুয়েন্টি ম্যাচের জন্য তিন লাখ টাকা পারিশ্রমিক পান। তাছাড়া আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলার জন্য বছরে পান ১৫ কোটি টাকা।

এখানেই শেষ নয়। বর্তমানে ১৮টি বাণিজ্যিক সংস্থার বিজ্ঞাপনে অংশ নিচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক। প্রতিটি বিজ্ঞাপনে মুখ দেখানোর জন্য সাড়ে সাত কোটি টাকা থেকে ১০ কোটি টাকা পারিশ্রমিক পান তিনি। ওই ১৮টি সংস্থায় বিজ্ঞাপনে মুখ দেখানোর জন্য বছরে কোহলির পকেটে ঢোকে ১৭৫ কোটি টাকার মতো। তাছাড়া বেশ কযেকটি সংস্থায় মালিকানা ও বিনিয়োগও রয়েছে তাঁর। ওই সমস্থাগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো, ব্লু ট্রাইব, এমপিএল, ইউনিভার্সাল স্পোর্টসবিজ, স্পোর্টস কনভো। পাশাপাশি ইনস্টাগ্রাম-সহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলি থেকেও বছরে মোটা অর্থ রোজগার করেন প্রাক্তন ভারত অধিনায়ক।

মমতাই সুপ্রিমো! দলের রাশ ধরে রাখতে তড়িঘড়ি কমিশনকে চিঠি দিল কালীঘাট তৃণমূল

গড়িয়াহাটের পর কাঁকুড়গাছি VIP মার্কেটে স্বচ্ছতা অভিযানে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল

কাঁকুড়গাছি VIP মার্কেটে স্বচ্ছতা অভিযানে অগ্নিমিত্রা, ফুটপাত দখল নিয়ে কড়া বার্তা মন্ত্রীর

‘বাবা আমাকে বাঁচাও’, লখনউ কোচিং সেন্টার অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যুর আগে শেষ ফোন তরুণীর

অন্ধ্রপ্রদেশের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ঝলসে মৃত ২ শ্রমিক

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

কলকাতা থেকে ফেরার পথে বিপত্তি, ট্রলারের ধাক্কায় ডুবল যাত্রীবাহী লঞ্চ

সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশি, নদিয়ার তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩ কেজি সোনা

‘বিষাক্ত মাশরুম’ খেয়ে মৃত্যু পুতিনের গোপন প্রেম ফাঁস করা সাংবাদিকের

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

ক্যানসার এড়াতে ডায়েট থেকে চিরতরে বাদ দিন ১০ খাবার, পরামর্শ বিশেষজ্ঞদের

সকালে ঘুম ভাঙতেই অ্যাসিডিটি? সমাধান লুকিয়ে ডিনারের সময়েই, জানালেন চিকিৎসকরা

ঘরে লাকি বাম্বু রাখছেন? মাটি না জল, কোন মাধ্যমে ফিরবে ভাগ্য?