৮০ লাখ টাকা প্রতারণা, দীর্ঘমেয়াদী ম্যানেজারকে বরখাস্ত করলেন রশ্মিকা

রশ্মিকাকে তাঁর ম্যানেজারের বিরুদ্ধে পরবর্তী কী পদক্ষেপ নেবেন তা নিয়ে কিছু কথাবার্তা চলছে। কিন্তু তিনি এই বিষয়টি গোপনেই রাখতে চান।

Share:

নিজস্ব প্রতিনিধি: তেলেগু সুপারস্টার অভিনেত্রী রশ্মিকা মান্দানা, যিনি এখন তাঁর সুপারহিট চলচ্চিত্র ‘পুষ্পা’র ফ্র্যাঞ্চাইজির জন্যে ব্যস্ত। এই মুহূর্তে তাঁর ব্যক্তিগত সম্পর্কের বিষয়েও যাবতীয় তথ্য জানতে উৎসুক সোশ্যাল মিডিয়া। অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তাঁর সম্পর্ক চলছে বলে দাবি অভিনেত্রীর ভক্তদের একাংশ। যদিও এই বিষয়ে বিজয় বা রশ্মিকা দুজনাই স্পিকটি নট। এদিকে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা হলেও তিনি খুব একটা বিতর্কে জড়াতে ভালবাসেন না। তবে দিন দুয়েক ধরেই একটি বিশেষ কারণে সংবাদের শিরোনামে উঠে এলেন নায়িকা। সূত্রের খবর, তাঁর কেরিয়ারের শুরু থেকেই তাঁর সঙ্গে যিনি ম্যানেজার হিসেবে কাজ করছেন সে নায়িকার সঙ্গে ৮০ লাখ টাকা পরীক্ষা করেছেন। দিন দুয়েক ধরেই এই খবরে জেরবার মিডিয়া। কিন্তু এখনও প্রকৃত সত্য জানা যায়নি। এও জানা গিয়েছে যে, এহেন অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই নায়িকা তাঁর দীর্ঘমেয়াদী ম্যানেজারকে বরখাস্ত করেছেন।

একটি সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, ঘটনা সম্পর্কে জানার পর, নায়িকা নিজে দাঁড়িয়েই এই বিষয়ে তদন্ত করছিলেন। সেই বিষয়ে সত্য জানার পর রশ্মিকা মান্দানা অবিলম্বে তাঁর ম্যানেজারকে বরখাস্ত করেন। তবে এই বিষয়ে রশ্মিকা আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি এখনও। কারণ তিনি হই হট্টগোল পছন্দ করেননা। তাই চুপচাপ রয়েছেন।

একটি সূত্রের প্রতিবেদন অনুযায়ী, “রশ্মিকাকে তাঁর ম্যানেজারের বিরুদ্ধে পরবর্তী কী পদক্ষেপ নেবেন তা নিয়ে কিছু কথাবার্তা চলছে। কিন্তু তিনি এই বিষয়টি গোপনেই রাখতে চান। তবে এই বিষয়ে তিনি কোনও বড় পদক্ষেপ নেবে বলে মনে হয় না।” রশ্মিকাকে পরবর্তীতে দেখা যেতে পারে, সন্দীপ রেড্ডি ভাঙ্গার অ্যানিমালে। যাতে অভিনয় করেছেন রণবীর কাপুর, অনিল কাপুর এবং ববি দেওল। এটি আগামী ১১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। রশ্মিকা বর্তমানে পুষ্প: দ্য রুল, ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় অংশের শুটিংয়ে ব্যস্ত। সুকুমার পরিচালিত এই মুভিতে তাঁকে আবারও শ্রীবল্লীর ভূমিকায় দেখা যাবে, যাতে প্রধান চরিত্রে অভিনয় করছেন আল্লু অর্জুন।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন? কিডনিতে বড়সড় ক্ষতি হওয়ার আগে সাবধান!

ধূমপান না করলেও বাড়ছে ফুসফুসের ক্যান্সার, মহিলাদের মধ্যে কেন ছড়াচ্ছে এই রোগ?

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার