অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার

অজি অধিনায়ক প্যাট কামিন্স ৪৪ রানে এবং নাথান ;লায়ান ১৬ রানে অপরাজিত থাকেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: বৃষ্টি, ইংল্যান্ডের বাজবল-কোনও কিছুই কাজে এলো না। ১৮ বছর আগে এজবাস্টনে ইংল্যান্ডের কাছে ২ রানে হারতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। মঙ্গলবার সেই মাঠে ২৭ বল বাকি থাকতেই হাতে দুই উইকেট থাকতেই বেন স্টোকসদের হারিয়ে দুরন্ত জয় তুলে নিল প্যাট কামিন্সের ছেলেরা। ওলি রবিনসনের শর্ট বল সীমানার বাইরে পাঠিয়ে দুই হাত তুলে যে লাফ দিলেন অজি অধিনাযক তা বহুদিন মনে থাকবে ক্রিকেট প্রেমীদের। প্রথম ইনিংসে ১৪১ ও দ্বিতীয় ইনিংসে ৬৫ রান করার সুবাদে ম্যান অফ দ্য ম্যাচের শিরোপা ছিনিযে নিয়েছেন উসমান খাজা।

শেষ দিনে জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ১৭৪ রান। আর ইংল্যান্ডের দরকার ছিল সাত উইকেট। সোমবার সারা রাত বৃষ্টির জন্য মাঠ ভিজে যাওয়ায় এদিন নির্ধারিত সময় শুরু হতে পারেনি খেলা। আদৌ ম্যাচ হবে কিনা তা নিয়ে সংশয় চিল। শেষ পর্যন্ত সোয়া তিন ঘন্টা বাদে শুরু হয় ম্যাচ। শুরু থেকেই উইকেট পেতে ঝাঁপান ইংল্যান্ডের বোলাররা। নৈশ প্রহরী স্কট বোল্যান্ডকে ফেরান স্টুয়ার্ট ব্রড। খানিকবাদে মঈন আলির বলে স্লিপে ক্যাচ তুলে বিদায় নেন ট্র্যাভিস হেডও। এর পরে ক্যামেরন গ্রিনকে সঙ্গে নিয়ে ইংলিশ বোলারদের আক্রমণ সামলান উসমান খাওয়াজ। চা বিরতিতে অস্ট্রেলিয়ার রান ছিল পাঁচ উইকেটে ১৮৩। শেষ সেশনে দরকার ছিল ৯৮ রান। প্রথম ইনিংসে শতরানের পরে দ্বিতীয় ইনিংসে অর্ধ শতরান করে ৩৪ বছর আগে করা স্বদেশীয় মার্ক টেলরের রেকর্ড ছুঁয়েছেন।

চা বিরতির পরেই গ্রিনকে ফিরিয়ে দেন ওলি রবিনসন। সাজঘরে ফেরার আগে খাজার সঙ্গে জুটি বেঁধে দলকে ৪৯ রান এনে দিয়েছেন। ৬৫ রানে শেষ হয় খাজার ইনিংস। অ্যালেক্স ক্যারিকে ফিরিয়ে অজি শিবিরের রক্তচাপ বাড়িয়ে দেন জো রুট। ক্যারি ফেরার সময়ে অস্ট্রেলিয়ার রান ছিল আট উইকেটে ২২৭। জয়ের জন্য দরকার ছিল ৫৪ রানের। অধিনায়ক প্যাট কামিন্স বাদে অজি দলে আর কোনও স্বীকৃত ব্যাটসম্যান ছিলেন না। কিন্তু নাথান লায়নকে নিয়ে বেন স্টোকস-জো রুটদের আক্রমণ সামাল দিলেন মাথা ঠাণ্ডা করে। ৮৬ তম ওভারে গিয়ে নতুন বল নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। কিন্তু দিনটা সত্যিই ইংল্যান্ডের ছিল না। শেষ পর্যন্ত অনায়াসেই ২৭ বল বাকি থাকতে দলকে জয় এনে দিয়েছেন অজি অধিনায়ক। যোগ্য সঙ্গত করেছেন নাথান লায়নও।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন