চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দক্ষিণ কোরিয়ায় প্রথম অফিসিয়াল শপিং চ্যানেল চালু করছে ইউটিউব

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ কোরিয়ায় প্রথম অফিসিয়াল শপিং চ্যানেল চালু করতে চলেছে ইউটিউব (YouTube )। আগামী ৩০ জুন সামাজিক মাধ্যমটি এই নতুন যাত্রা শুরু করবে বলে সংবাদ সংস্থা ইয়োনহাপ (Yonhap) বুধবার জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ায় চুটিয়ে লাইভ-স্ট্রিমিং বাণিজ্য সংক্রান্ত ব্যবসা করছে টেক জায়ান্ট নাভের (Naver)। সেই আবহে দক্ষিণ কোরিয়ায় অফিসিয়াল শপিং চ্যানেল খুলতে চলেছে ইউটিউব। জানা গিয়েছে, নতুন এই চ্যানেলটি ৯০ দিনের প্রকল্প হিসাবে শুরু হবে। এটি কোরিয়ান ভাষায় কাজ করবে। প্রথম থেকেই চ্যানেলটি বিভিন্ন সংস্থাকে একটি লাইভ-কমার্স প্ল্যাটফর্ম দেবে। প্রায় ৩০টি ব্র্যান্ডের পণ্য সামগ্রী লাইভস্ট্রিম করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি। প্রসঙ্গত ইউটিউবের এই চ্যানেলটি বিশ্বের সর্বপ্রথম অফিসিয়াল শপিং চ্যানেল। ইয়োনহাপকে ইউটিউবের এক মুখপাত্র বলেন, ‘আমরা সময়ে সময়ে বিভিন্ন ইউটিউব (YouTube) শপিং ফিচার নিয়ে পরীক্ষা করতে পারি।’

গুগল (Google)-এর চিফ বিজনেস অফিসার ফিলিপ শিন্ডলার (Philipp Schindler) গত ফেব্রুয়ারি মাসে বলেছিলেন, ‘মানুষের জন্য ক্রিয়েটর, ব্র্যান্ড থেকে কেনাকাটা সহজ করার জন্য প্রচুর সম্ভাবনা রয়েছে।’ বুধবার সকালে নাভেরের শেয়ারদর কমেছে ৪ শতাংশ, যেখানে খুচরো বিক্রেতা লোটে শপিং এর শেয়ার কমেছে ৩.৩ শতাংশ। প্রসঙ্গত দক্ষিণ কোরিয়ার লাইভ কমার্স মার্কেট ২০২১ সালে ২.৮ ট্রিলিয়ন ওয়ান থেকে এই বছর ১০ ট্রিলিয়ন ওয়ান হবে বলে অনুমান করা হচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

জার্মানির গুরুদ্বারের ভিতরে ভয়ানক কাণ্ড, আহত ১১

‘তুরুপের তাস আছে, যুদ্ধ শুরু হলেই প্রয়োগ করব,’ ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানে প্রচুর বোমা পড়বে, হুঁশিয়ারি ট্রাম্পের

নর্থ ক্যারোলিনাতে ঝগড়া চলাকালীন চলল গুলি, নিহত ২, আহত বহু

৬০ হাজার বিষধর সাপ লালন-পালন করে বছরে ১.৩৫ কোটি আয় চিনা তরুণীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ