আদিবাসী যুবককে পিটিয়ে খুনের অভিযোগ ঘিরে অগ্নিগর্ভ নকশালবাড়ি

অভিযুক্তের খোঁজে তৎপরতা শুরু করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: আদিবাসী যুবককে পিটিয়ে খুনের অভিযোগে অগ্নিগর্ভ দার্জিলিং জেলার নকশালবাড়ি। ভাঙচুর চালানোর পাশাপাশি একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতের নাম সুধীর নাগাসিয়া। মঙ্গলবার সন্ধ্যায় এলাকায় একটি বাইকের সঙ্গে একটি গাড়ির ধাক্কা লাগে। দুর্ঘটনা নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা হয়। তা গড়ায় সংঘর্ষে। অভিযোগ, ঘটনার পর সুধীরকে এলাকা থেকে তুলে নিয়ে যায়। এরপর বুধবার ভোরে এলাকা থেকে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। অভিযোগ, রাধা নামের নামের এক যুবক সুধীরকে পিটিয়ে খুন করেছে। এরপর বুধবার সকালে অভিযুক্তের বাড়িতে যান স্থানীয়রা। রাধা ও তাঁর প্রতিবেশীদের বাড়িতে চলে ব্যাপক ভাঙচুর। তারপর ওই এলাকার একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।

অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বিক্ষোভের মুখে পড়েন পুলিশ আধিকারিকরাও। পরিস্থিতি সামাল দিতে আরও বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনাস্থলে যান স্থানীয় বিডিও। প্রশাসনের তরফে ক্ষতিগ্রস্ত বাড়িগুলির পরিবারকে সাহায্য করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি অভিযুক্তদের খোঁজে তৎপরতা শুরু করেছে পুলিশ।

২০০ বছরের ঐতিহ্যে নতুন প্রাণ, কেশরগড়ের রথযাত্রা পেল রাজ্যের ৫ লক্ষ টাকার অনুদান

প্রবল বৃষ্টিতে বাড়ির ছাদ ভেঙে পাকিস্তানে মৃত অন্তত ৯, আহত ১৪

বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশা ভুলতে বিশেষ খেলায় মেতেছেন নেইমার

রেলের ১০০০ হেক্টরেরও বেশি জমি বেদখল,রেল বোর্ড দিল দখলদারির তথ্য

আলোর মায়ায় ঝলমলে তারকেশ্বর, দুধপুকুরের লাইট অ্যান্ড সাউন্ড শো-তে জীবন্ত মহাদেবের রূপ

সিয়ার পর এবার উর্মিলার ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার হবু স্বামী, গ্রেফতার ২

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৫৬১

ফ্রিজ খুলেই চক্ষু চড়কগাছ! বরফের আকৃতি দেখে শুরু ‘হর হর মহাদেব’ ধ্বনি

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Jio-র এই প্ল্যানে মিলবে ২০০ দিনের ভ্যালিডিটি, সঙ্গে ৫০০ জিবি ডেটা

বর্ষায় ঘুরতে যেতে চান? কোথায়-কোথায় গেলে দেখা যাবে অপরূপ প্রকৃতি, রইল ৫ ঠিকানা

বর্ষায় কাচা জামাকাপড়েও ভ্যাপসা গন্ধ? এক কৌশলেই হবে মুশকিল আসান