Loading live market data...
Loading active stocks...
Connecting...

ভারতীয় বায়ুসেনার জন্য যুদ্ধবিমানের ইঞ্জিন বানাবে মার্কিন সংস্থা

ওয়াশিংটনে জেনারেল ইলেকট্রিক এর চেয়ারম্যান এইচ লরেন্স কাল্প জুনিয়রের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির বৈঠকের কয়েক ঘণ্টা পর এই ঘোষণা করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমানের ইঞ্জিন বানাবে মার্কিন সংস্থা জেনারেল ইলেক্ট্রিক (General Electric)। বৃহস্পতিবার আমেরিকার ওই সংস্থা ঘোষণা করে, ভারতীয় সংস্থা হিন্দুস্তান এয়ারোনেটিকস লিমিটেড (Hindustan Aeronautics Limited) এর সঙ্গে যৌথভাবে এই ইঞ্জিন বানানো হবে। ওয়াশিংটনে জেনারেল ইলেকট্রিক এর চেয়ারম্যান এইচ লরেন্স কাল্প জুনিয়রের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির বৈঠকের কয়েক ঘণ্টা পর এই ঘোষণা করা হয়।

প্রসঙ্গত ভারতীয় বায়ুসেনার জন্য যুদ্ধবিমানের ইঞ্জিন বানানোর জন্য আমেরিকা ভারতীয় রাষ্ট্রীয় সংস্থা হ্যালের সঙ্গে যৌথভাবে কাজ করবে বলে আগেই জানানো হয়েছিল ওয়াশিংটনের তরফে। বৃহস্পতিবার বৈঠকের পর প্রধানমন্ত্রীর অফিসের তরফে জিই প্রধানের সঙ্গে মোদির ছবি টুইট করা হয়েছে। টুইটে লেখা হয়েছে, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জেনারেল ইলেক্ট্রিকের সিইও এইচ লরেন্স কাল্পের সঙ্গে বৈঠক করেছেন। ভারতে ইঞ্জিন উৎপাদনকে আরও উন্নত করার জন্য জেনারেল ইলেক্ট্রিকের বৃহত্তর প্রযুক্তি সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন।’

অন্যদিকে জেনারেল ইলেক্ট্রিকের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোদির মার্কিন যুক্তরাষ্ট্রে সফরের মাঝে এর সমঝোতা স্মারক ‘একটি প্রধান মাইলফলক’ এবং ‘দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার মূল উপাদান।’

পালাবদলের পরই অ্যাকশন, কলকাতা পুলিশে ব্যাপক রদবদল

চন্দ্রনাথ খুনে নয়া মোড়, অভিযুক্তদের চিহ্নিত করেছে পুলিশ

লেবাননে ইজরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় প্রাণ হারালেন ৪০ জন

প্লে-অফে টিকে থাকার লড়াইয়ে চেন্নাইয়ের ভরসা ধোনি, মাঠে ফেরা নিয়ে জোর চর্চা

মাতৃদিবসে গর্বে ভাসছেন বিজয়ের মা-বাবা ছেলের মুখ্যমন্ত্রী শপথে আবেগঘন মুহূর্ত

ভোট দিলেই কনে পাবেন, প্রতিশ্রুতি বিজেপি বিধায়কের

সোমনাথ মন্দিরের ৯০ মিটার উঁচু শিখরে অনুষ্ঠিত হবে কুম্ভাভিষেক, সাক্ষী থাকবে বিশ্ব

চন্দ্রনাথ রথ খুনের ৭২ ঘণ্টা পার, এখনও অধরা আততায়ীরা

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

রবি সকালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের, হাজির থাকছেন রাহুল গান্ধি

অল্পের জন্য শতরান হাতছাড়া শুভমনের, রাজস্থানের বিরুদ্ধে ২২৯ রান তুলল গুজরাত

‘যদি আরেকটু গুরুত্ব দিতাম’, মায়ের ক্যানসার নিয়ে অবহেলার কথা মাতৃদিবসে স্বীকার রাজীবের

এসি কেনার বড় সুযোগ, Flipkart সেলে Voltas থেকে LG-র এসিতে বিশাল ছাড়

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করবে রাশিয়া, ঘোষণা পুতিনের