মণিপুরে মন্ত্রীর গোডাউনে অগ্নিসংযোগ, বাসভবন জ্বালানোর চেষ্টা বিক্ষোভকারীদের

মন্ত্রীর বাসভননেও আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করে উত্তেজিত জনতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মণিপুরে অশান্তির আগুন নিভছে না। মেইতে ও কুকি জনজাতির মধ্যে দাঙ্গার মাঝে মণিপুরের মন্ত্রী এল সুসিন্দ্রো (L Susindro)’এর গোডাউনে আগুন লাগিয়ে দিলেন বিক্ষোভকারীরা। আগুনের জেরে গোডাউওনটি সম্পূর্ন ভস্মীভূত হয়ে গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুধু তাই নয় মন্ত্রীর বাসভননেও আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করে উত্তেজিত জনতা। শুক্রবার রাতে এই ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তেজিত জনতা শুক্রবার রাতে ইম্ফল পূর্ব জেলার চিঙ্গারেলে মণিপুরের মন্ত্রী এল সুসিন্দ্রোর গোডাউনে আগুন লাগিয়ে দেয়। অগ্নিকাণ্ডের ফলে পুড়ে ছাই হয়ে গিয়েছে সেই গোডাউন। ওই রাতে খুরাইয়ে উপভোক্তা ও খাদ্য বিষয়ক মন্ত্রীর আরেকটি সম্পত্তিতে ও তাঁর বাসভবনে অগ্নিসংযোগের চেষ্টা করে বিক্ষোভকারীরা। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তেজিত জনতাকে বাগে আনতে শুক্রবার মধ্যরাত পর্যন্ত নিরাপত্তা বাহিনী কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ফাটায়। যদিও এই ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য এর আগে গত ১৪ জুন ইম্ফল পশ্চিম জেলার লামফেল এলাকায় রাজ্যের মহিলা মন্ত্রী নেমচা কিপগেনের (Nemcha Kipgen) অফিসিয়াল কোয়ার্টারে আগুন ধরিয়ে দেয় অজ্ঞাত ব্যক্তিরা। পরের দিন কেন্দ্রীয় মন্ত্রী আর কে রঞ্জন সিংয়ের একটি বাড়িতেও হামলা চালানো হয় এবং আগুন দেওয়ার চেষ্টা করা হয়। প্রসঙ্গত উত্তর পূর্বের রাজ্যে মেইতি এবং কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত হিংসায় এখনও পর্যন্ত শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। প্রচুর বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। ঘর ছাড়া হয়েছেন বহু মানুষ।

নতুন বাইক কিনবেন? ১ জুনের আগে সিদ্ধান্ত নিন, নইলে গ্যাঁট থেকে বাড়তি কড়ি খসবে

লালবাজারে মুখ্যমন্ত্রী, শহরের আইন-শৃঙ্খলা নিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক

রবিনসন স্ট্রিটের ছায়া বারাকপুরে, বন্ধঘরে স্বামীর মৃতদেহ আগলে বসে স্ত্রী

পাক অধিকৃত কাশ্মীরে কবর দেওয়া হল পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজাকে

বার্নপুরে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ সিপিএম কার্যালয়

অন্ডালে নির্জনস্থানে নাবালিকাকে ধর্ষণের অপরাধে গ্রেফতার ২যুবক

সাদা পোশাকে তল্লাশি নয়, কলকাতা পুলিশকে নির্দেশ কমিশনারের দফতরের

হাড়কাঁপানো ঠান্ডায় ফিনফিনে পোশাকে অভিনয়, শুটিংয়ে ভয়াবহ অভিজ্ঞতা কাজলের

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

‘বিপদে পুষ্পা’, জাহাঙ্গির খানের রক্ষাকবচ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট

কুরবানির পশু কিনতে গিয়ে মহিষের গুঁতোয় প্রাণ হারালেন ২ ক্রেতা

‘মুখ্যমন্ত্রীকে বলো’ বন্ধ করে আসছে ‘আপনার সরকারকে বলুন’, ঘোষণা শুভেন্দুর