লকডাউনের স্ত্রীকে খুন করে সেফটি ট্যাঙ্কে লুকিয়ে রাখার অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, সোনারপুর:রীতিমত হাড় হিম করা ঘটনা। অন্য ব্যক্তির সঙ্গে সম্পর্কে রয়েছে স্ত্রী, সেই সন্দেহে খুন নিজের স্ত্রীকে! সোনারপুরে (Sonarpur)স্ত্রীকে শ্বাসরোধ করে খুন। তার পর দেহ সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে।স্ত্রী অন্যের সঙ্গে সম্পর্কে রয়েছে, সেই সন্দেহের বশে খুন। তদন্তে নামে সিআইডি(CID)। কীভাবে খুন? কেন খুন? স্ত্রীকে হত্যার অভিযোগে শেষমেষ গ্রেফতার স্বামী।লকডাউনের সময় স্ত্রীকে খুন করা হয়েছিল। দীর্ঘ ৩ বছর পর সেই খুনের কথা স্বীকার করলো স্বামী।

নিহতের নাম টুম্পা মন্ডল। গ্রেপ্তার করা হয় স্বামী ভোম্বল মন্ডলকে। সোনারপুরের বাসিন্দা টুম্পার বাবা ২০২০ সালে সোনারপুরে অভিযোগ করেন, তাঁর মেয়ে নিখোঁজ। তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না।সোনারপুর থানা এর পর স্বামী ভোম্বল মন্ডলকে গ্রেপ্তার করে। ২০২০ সালে এপ্রিল মাসের ঘটনা। কিন্তু কিছু দিন পর সে জামিন পেয়ে যায়। এর পর টুম্পার(Tumpa) পরিবার হাই কোর্টে(High Court) দ্বারস্থ হয়।
হাই কোর্ট সিআইডি তদন্তের নির্দেশ দেয়। সিআইডি তদন্ততে অভিযুক্ত জেরায় জানায়, টুম্পা নিখোঁজ নন। নিজের স্ত্রী টুম্পাকে হত্যা করে সোনারপুরে ভাড়া বাড়িতে সেপটিক ট্যাঙ্কার ভিতরে দেহ রেখে দিয়েছে ভোম্বল।

শ্বাসরোধ করে খুন করে টুম্পাকে। সিআইডি কেস নেওয়ার পর জামিন নাকচের জন্য ৩০২ খুনের ধারা যুক্ত হয়। সোনারপুরে সেপটিক ট্যাংক থেকে টুম্পা দেহ উদ্ধারের চেষ্টা করছে সিআইডি।সিআইডি সূত্রে খবর, জেরায় ভোম্বল জানায়, টুম্পা আগে একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পালিয়ে গিয়েছিলেন। কিন্তু পরে ফিরে আসেন। অন্য ব্যক্তির সঙ্গে সম্পর্কের সন্দেহে রাগ ও প্রতিহিংসা থেকেই খুন বলে দাবি সিআইডির।শ্বাসরোধ করে টুম্পাকে হত্যা করা হয়, সিআইডির কাছে দাবি অভিযুক্তর।সিআইডি সূত্রে খবর, ভোম্বল দিন মজুরের কাজ করে। সোনারপুরে মিলনপল্লী(Milanpally) এলাকায় বিমল মন্ডল নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন ভোম্বল ও টুম্পা।দুজনের বিয়ের পর মাঝে মধ্যে ঝামেলা চলত। ফলে স্বামী সন্দেহ করত স্ত্রীকে। সেই সন্দেহ থেকেই খুন বলে দাবি সিআইডির। এবার বারুইপুর আদালতে গিয়ে সিআইডি অভিযুক্ত ভোম্বলের জামিনের আবেদন খারিজ করার আর্জি জানাবে। যাতে ভোম্বলকে গ্রেপ্তার করে সিআইডি নিজেদের হেফাজতে নিতে পারে।

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, শীতের দফারফা করে ফের বাংলায় বৃষ্টি?

রাজ্যে ফের শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

জমে যাবে দুপুরের ভোজ! বানিয়ে নিন জিভে জল আনা ‘ওল চিংড়ি কষা’

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রণবীরের ‘রামায়ণ’-এর বিরুদ্ধে মামলা, জরুরি শুনানিতে আপত্তি সুপ্রিম কোর্টের

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা