অভিনেতার নাম ও ছবি ব্যবহার করে ভুয়ো অডিশন পোস্টার, ক্ষুব্ধ ভাস্বর চট্টোপাধ্যায়

আমাদের কাছে রাস্তা একটাই। সমাজমাধ্যমের পাতায় পোস্ট করা। আমি দেখলাম, আমার পোস্ট নজরেও পড়েছে অনেকের।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউডে একের পর এক দুর্যোগ। এবার ভুয়ো চক্রের ফাঁদে পড়লেন টলিউড অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। মাঝে মধ্যেই নামী-দামী তারকাদের নাম ভাঙিয়ে বিভিন্ন অভিনয় ইন্সটিটিউট চালিয়ে রোজগার করছেন। বা নানারকম সিরিয়ালে সুযোগ করিয়ে দেওয়ার নাম করে টাকা তুলছে প্রতারকরা। অথচ সেসব অভিনেতা জানেই না যে, তাঁদের নাম ভাঙিয়ে রীতিমতো ব্যবসা চলছে। এবার সেই ফাঁদেই পড়লেন ভাস্বর। সমাজমাধ্যমের পাতায় ভাইরাল হওয়া সেই পোস্টার শেয়ার করে ক্ষোভ উগড়ে দিলেন অভিনেতা ভাস্বর । সঙ্গে পোস্টারে উল্লিখিত সংশ্লিষ্ট চ্যানেলকে ট্যাগ করেও সতর্ক করলেন অভিনেতা। ভাইরাল হওয়া ওই পোস্টারে বড় বড় করে লেখা ছিল, ‘আসন্ন বাংলা ধারাবাহিকের জন্য অডিশন।’ পোস্টারে ছবি রয়েছে ভাস্বর চট্টোপাধ্যায়, চন্দন সেন, মৈত্রী সেন, অম্বরীশ ভট্টাচার্য, পরান বন্দ্যোপাধ্যায়ের মতো টলিউডের নামী-দামী তারকাদের। স

ঙ্গে পোস্টারে আরও লেখা, ‘যারা অডিশন দিতে ইচ্ছুক নাম ঠিকানা এবং ফটো সেন্ড করুন। আর অভিনয় না জানলে শিখিয়ে নেওয়া হবে।’ অথচ এই বিষয়ে কোনও ধারণাই নেই ভাস্বরের। লেখা দেখেই প্রমাণিত এটি ভুয়ো চক্র। এই প্রসঙ্গে একটি বেসরকারি সংবাদমাধ্যম ভাস্বরের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, তিনি তো রীতিমতো অবাক। এসব চক্রের এত বড় সাহস যে, যোগাযোগ করা তো অনেক দূর, এক বার অনুমতি নেওয়ারও প্রয়োজন মনে করেনা। এমনকি, পরান বন্দ্যোপাধ্যায়ের মতো প্রবীণ কী সাংঘাতিক সাহস এরা! ভাস্বর আরও বলেন, “আমাদের কাছে রাস্তা একটাই। সমাজমাধ্যমের পাতায় পোস্ট করা। আমি দেখলাম, আমার পোস্ট নজরেও পড়েছে অনেকের। সেখান থেকে মনে হচ্ছে, এই ব্যক্তিকে হয়তো ধরাও যাবে। কিন্তু এমন কত লোক করছেন, তা তো জানি না। তবে আমি যে এগুলোর সঙ্গে জড়িত নই, তা আমার সঙ্গে যোগাযোগ করলেই জানা যাবে। এখানে ভয়টা বদনামের।”

অন্যদিকে পোস্টার ব্যবহৃত আরো একজন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য বলেন, তিনি যখন ‘খড়কুটো’ করছিলেন, তখনও এমন এক বিজ্ঞাপন দেওয়া হয়েছিল যে সেখানে অডিশন দিলে সিরিয়ালে সুযোগ পাওয়া যাবে। তাঁর চেন একজন সহকারী পরিচালক সেখানে গিয়ে অডিশন দেয়। এখন প্রতি চ্যানেলে ধারাবাহিকের নীচে লেখা থাকে যে টাকাপয়সার বিনিময়ে কোনও অডিশন হয় না। তাই সাধারণ মানুষকে প্রতিনিয়ত সজাগ থাকতে হবে।

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়