চাষের জমিতে জল সরানোকে কেন্দ্র করে গন্ডগোলের জের, যুবককে পিটিয়ে খুন

Share:

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: চাষের জমিতে জল সরানোকে কেন্দ্র করে সংঘর্ষ এবং খুনের ঘটনা ঘটে। বসিরহাটের হাড়োয়া থানার বকজুঁড়ি গ্রাম পঞ্চায়েতের আকন্দবেড়িয়া(Akandaberia) গ্রামের ঘটনা। রবিবার বছর ৪০ এর সুজাউদ্দিন মোল্লা তার জমিতে পটল চাষ করেছিল। সেই জমিতে জল জমেছিল। সেই জল সরানোকে কেন্দ্র করে প্রতিবেশী আফতাবউদ্দিন মোল্লার(Aftabuddin Molla) পরিবারের সঙ্গে গন্ডগোলের শুরু হয় গত রবিবার দুপুরে।

আফতাবঊদ্দিনের বাড়ির লোকজন সুজাউদ্দিন মোল্লাকে(Sujauddin Molla) ব্যাপক মারধর করে। তারপর তাকে উদ্ধার করে প্রথমে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তরিত করা হয় কলকাতার নীলরতন মেডিকেল কলেজ ও হাসপাতালে(Nilratan Sarkar Medical Collegr Hospital)। সোমবার গভীর রাতে ওই যুবকের মৃত্যু হয়। এই ঘটনা গ্রামে ছড়িয়ে পড়তেই মৃতের পরিবার ও গ্রামবাসীরা ক্ষোভ উগরে দেয়। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে পুলিশ।

ইতিমধ্যে আফতাবউদ্দিন মোল্লা সহ বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে হাড়োয়া থানার পুলিশ। শুধুই কি জমিতে জল সরানোকে কেন্দ্র করে বচসা? না এর পিছনে রাজনৈতিক বা অন্য কোন কারণ আছে তদন্ত করে দেখছে পুলিশ। যারা এই ঘটনায় যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে মৃত যুবকের পরিবার। এলকায় উত্তজনা আছে।

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়