বিশ্বকাপ সেমিফাইনালে কোন দুই দল উঠবে, জানিয়ে দিলেন শেহবাগ

আগামী ৫ আক্টোবর থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের আসর।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী ৫ অক্টোবর পর্দা উঠতে চলেছে একদিনের বিশ্বকাপের। ১০টি দল ৪৬ ধরে লড়াই চালাবে বিশ্বসেরার খেতাব জেতার লক্ষ্যে। আর ওই বিশ্বকাপ নিয়ে ইতিমধ্যেই ভবিষ্যদ্বাণী শুরু করে দিয়েছেন ক্রিকেটাররা। সেই দলে রয়েছেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র শেহবাগও। আসন্ন বিশ্বকাপে কোন দুই দল নিশ্চিতভাবে সেমিফাইনালে উঠবে তা জানিয়ে দিয়েছেন বীরু। তবে সবচয়ে বিস্ময়ের হলো, ওই দুই দলের মধ্যে এশিয়া উপমহাদেশের কোনও দল নেই। তাহলে শেহবাগের বাজি কোন দুই দল?

প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মতে, যেহেতু এশিয়া উপমহাদেশে খেলা হচ্ছে তাই চারটি দলের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি। ওই চারটি দল হলো, ভারত, পাকিস্তান, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। তবে নিশ্চিতভাবেই সেমিফাইনালে ওঠার ক্ষেত্রে এগিয়ে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। কেননা দুই দলের ব্যাটাররাই প্রথা ভেঙে শট খেলেন। আর ওই প্রথা ভাঙার কারণেই দুই দল অনেকটা এগিয়ে। উপমহাদেশের মাটিতে দুই দলের ভালো খেলার যথেষ্টই সম্ভাবনা রয়েছে।

আর এক কিংবদন্তী স্পিনার মুথাইয়া মুরলীধরন অবশ্য ইংল্যান্ড-ভারতের ম্যাচ দেখার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন। তবে ওই ম্যাচে তাঁর বাজি অবশ্যই রোহিত শর্মারা। কেন ভারতীয় দলের ওপরে তাঁর অগাধ আস্থা তা ব্যাখ্যা করতে গিয়ে প্রাক্তন শ্রীলঙ্কার স্পিনার বলেছেন, রোহিতরা যেহেতু নিজেদের পরিচিত মাঠে ও পরিবেশে খেলবে, তাই অনেকটাই অ্যাডভান্টেজ পাবে।

‘ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবে রূপ নেবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

আমেদাবাদে এক ভক্তকে হাতে লেখা চিঠি দিয়ে ভালবাসা জানালেন বিরাট-অনুষ্কা, কেন?

তোলাবাজির অভিযোগ, গ্রেফতার রাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর

বাড়ি ফেরার অপেক্ষায় হাকিমপুর চেকপোস্টে ৩৮ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

ফের ঊর্ধ্বমুখী সোনা-রুপোর দাম, জানেন বেড়ে কত হল?

নন্দীগ্রামের সোনাচূড়ায় গৃহবধূকে গলায় ও শরীরে ধারাল অস্ত্রের কোপ, তদন্তে পুলিশ

২০২১ সালের ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেফতার তৃণমূল নেতা

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

রাজ্যসভা থেকে ইস্তফার গুজব খারিজ করলেন কোয়েল

কোদাল দিয়ে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ

চুরি করতে গিয়ে কুলারের ঠাণ্ডা হাওয়ায় গভীর ঘুমে ডুব দিল চোর, তারপর যা ঘটল…