বিধায়ক রাজের নালিশের পরই ব্যারাকপুরের লালকুঠিতে রাস্তা পরিদর্শন

দীর্ঘদিন ধরেই ব্যারাকপুরের লালকুঠি সংলগ্ন ঘোষপাড়া রোডের অবস্থা অত্যন্ত বেহাল। স্থানীয়দের দাবি, প্রায় ৫০০ মিটারের বেশি অংশে রাস্তাই নেই বললে চলে

Share:

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর: দীর্ঘদিন ধরেই ব্যারাকপুরের লালকুঠি সংলগ্ন ঘোষপাড়া রোডের অবস্থা অত্যন্ত বেহাল। স্থানীয়দের দাবি, প্রায় ৫০০ মিটারের বেশি অংশে রাস্তাই নেই বললে চলে। এক বছরের বেশি সময় ধরে বেহাল অবস্থায় রয়েছে গুরুত্বপূর্ণ এই রাস্তাটি। বিষয়টি কানে আসে ব্যারাকপুরের বিধায়ক তথা চিত্র পরিচালক রাজ চক্রবর্তীর। গত বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় মধ্যমগ্রামে প্রশাসনিক বৈঠক করেন। সেখানে ব্যারাকপুরের বিধায়ক রাজও ছিলেন। সেদিন তিনিই বেহাল ঘোষপাড়া রোড ও নিকাশির অবস্থার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রীর কাছে। তাতেই কাজ হল দ্রুত, দু’দিনের মাথায় ব্যারাকপুরের লালকুঠি এলাকায় ঘোষপাড়া রোড পরিদর্শন করল পূর্ত দফতর ও পুলিশ-প্রশাসনের কর্তারা। এমনকি দ্রুত রাস্তা সারাইয়ের আশ্বাসও দিয়েছেন পূর্ত দফতরের কর্তারা।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ব্যারকপুর থেকে কাঁচড়াপাড়া পর্যন্ত এই ঘোষপাড়া রোড কার্যত ব্যারাকপুর শিল্পাঞ্চলের লাইফলাইন। গুরুত্বপূর্ণ এই ঘোষপাড়া রোডে লালকুঠির কাছে বেশ কিছুটা অংশের অবস্থা অত্যন্ত বেহাল। স্থানীয়েদের দাবি, ভাঙাচোরা বললেও ভুল হবে। কার্যত রাস্তাই নেই ওই এলাকায়। রাস্তা জুড়ে বড় বড় গর্ত, সেগুলি পাশ কাটিয়ে কোনও রকমে যাতায়াত। অথচ লালকুঠি থেকে একদিকে যেমন কাঁচড়াপাড়া যাওয়া যায়, অন্যদিকে ওভার ব্রিজ ধরে চলে যাওয়া যায় কল্যাণী এক্সপ্রেস ওয়ে বা বারাসত। ফলে গুরুত্বপূর্ণ ওই মোড়ে বেহাল রাস্তায় ক্ষোভ বাড়ছিল স্থানীয় মানুষ ও পথচলতি মানুষজনের। অনেকেই রাজ চক্রবর্তীর কাছে নালিশ করেন রাস্তা নিয়ে। বুধবার তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে সরাসরি অভিযোগ জানান। এরপরই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসনের কর্তারা। শুক্রবারই এই এলাকা পরিদর্শন করেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এবং পূর্ত দফতরের কর্তারা। 

৩৫২ রানের লিডেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় অধরা, ভারতের জন্য কঠিন হল WTC ফাইনালের রাস্তা

সঙ্গীতের দুনিয়ায় নক্ষত্রপতন, প্রয়াত ‘চোখ তুলে দেখো না’র সুরকারের সুরেলা সফর বাবুল বোস

রাস পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তীতে চলবে অতিরিক্ত মেট্রো!জেনে নিন সময় সূচি

২৬/১১-র ধাঁচে জোড়া বিস্ফোরণের হুমকি হায়দরাবাদে, জারি হাই অ্যালার্ট

‘Pushpa 2’- কে হারিয়ে ১৮ দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক

প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুন, গ্রেফতার স্ত্রী

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ