চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

১৫ মে’ র পর থেকে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির প্রবণতা কমবে, বাড়বে অস্বস্তিকর গরম

নিজস্ব প্রতিনিধি: রবিবার উত্তর বঙ্গের দার্জিলিং, কালিংপং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান। তিনি বলেন, ১৫ মে থেকে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির প্রবণতা কমে যাবে।। আগামী সপ্তাহের ১৬ থেকে ১৮ মে পর্যন্ত অর্থাৎ শুক্র শনি রবিবার বঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। ফের বাড়বে গরম।দক্ষিণবঙ্গের(South Bengal) উপকূলের জেলা গুলোতে ৩০-৪০ কিমি ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি’ র সম্ভাবনা রয়েছে রবিবার। সোমবার বৃষ্টির পরিমান কমলেও দুই বঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ রবি ও সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতে ৩০-৪০ কিমি হাওয়া সহ ঝড় বৃষ্টি চলবে।১৪ মে হালকা বৃষ্টি চলবে দুই বঙ্গে। ১৫মে শুধু পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূমে ঝড় বৃষ্টি হবে ।বাকি জেলাতে বৃষ্টি হবেনা।

১৬ মে থেকে আর ঝড় বৃষ্টি র সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে(North Bengal) আগামী ৬ দিন বৃষ্টি চলবে। দক্ষিণ বঙ্গে বৃষ্টি কমলে অস্বস্তি কর গরম বাড়বে।আগামী ২ দিন কলকাতা তে ও ঝড় বৃষ্টি চলবে। কিন্তু উত্তরবঙ্গে আগামী সাতদিন বৃষ্টি হবে। এদিকে বীরভূম জেলায় এই ঝড় বৃষ্টির জেরে মৃত্যু হয়েছে বজ্রপাতে একাধিক জনের।মাঠে চাষের কাজ চলাকালীন বর্জাঘাতে মৃত্যু হয় দুই কৃষকের, আহত হন অন্ততপক্ষে দশজন। তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর জখম। বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতাল এ ভর্তি। বীরভূমের নানুরের ঘটনা। নিহতের পরিবার ও আহতদের খোঁজ খবর নিতে হাসপাতালে যান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি, নানুরের তৃণমূল বিধায়ক।শনিবার সকাল থেকেই গোটা বীরভূম জেলা(Birbhum District) জুড়ে গুমট একটা গরম ছিল। দুপুর গড়াতেই আকাশ চারিদিক মেঘলা অন্ধকার হয়ে আসে। বিকাল থেকেই শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত।

বীরভূমের নানুরে(Nanur) বাজ পড়ে মৃত্যু হয় দুই ব্যক্তির। আহত অন্ততপক্ষে ১০ জন। এদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর জখম যারা বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। নানুরে পৃথক দুটি জায়গায় প্রাকৃতিক বিপর্যয়ে দুজনের মৃত্যু, জখম অনেকে। নানুরের পার্টি অফিসে বসেছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। খবর পেয়েই তৃণমূল বিধায়ক বিধান মাঝিকে সঙ্গে নিয়ে যান বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। জেলা তৃণমূল কোর কমিটির সদস্য কাজল শেখ জানান, সুরথ গড়াই নানুর ব্লকের বড়া সাওতা অঞ্চলে বাড়ি। মাঠে কাজ করছিল বাজ পড়ে তার মৃত্যু হয়েছে। অন্যদিকে আমার নিজের অঞ্চল চারকল গ্রাম। চারকল গ্রামে বেশ কিছু মানুষজন মাঠে ধান তোলার কাজ করছিল। সেখানেও বর্জাঘাতে জ্যোস্না থা নামে একজন মহিলার মৃত্যু হয়েছে। যে সমস্ত জখম হয়েছেন তারা অনেকেই হাসপাতালে ভর্তি। আমি নিজে সশরীরে গিয়ে নিহতের পরিবার ও যারা জখম হয়েছেন তাদের খোঁজখবর নিলাম। তৃণমূল পরিবার সব রকম দিক থেকে এই সমস্ত পরিবারগুলোর পাশে রয়েছে। নির্বাচন বিধি চলছে। আদর্শ বিধি-নিষেধের কথা মাথায় রেখে কিভাবে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া যায় সেই সামগ্রিক দিক থেকে আমরা পাশে রয়েছি।

Published by:

Share Link:

More Releted News:

ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, ভোটের জন্য বিশেষ ব্যবস্থা পুরুলিয়া জেলা নির্বাচন দপ্তরের

প্রথম দফার ১৫২ আসনের ভোট প্রচার থামল, শেষ মুহুর্তে ঝড় তোলার চেষ্টা প্রার্থীদের

মধ্যমগ্রামে রথীন ঘোষের জয়ের পথে কাঁটা হবেন কংগ্রেসের চণ্ডীদা?

হলদিয়ার পদ্ম প্রার্থীর আগ্নেয়াস্ত্র সহ ভিডিও ভাইরাল, চাঞ্চল্য গেরুয়া শিবিরে

‘আমাদের ভোট দেবেন না, তৃণমূলকে দিন’, ভিডিও-বিতর্কে হুমায়ুনের দল ছাড়লেন আরও ৪ প্রার্থী

ভোটের কাজ করতেই হবে অধ্যাপকদের, জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ