সোমে চতুর্থ পর্বে ৯৬ আসনে ভোট, ইভিএম বন্দি হবে অখিলেশ-অধীরের ভাগ্য

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অষ্টাদশ লোকসভার চতুর্থ দফার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সোমবার। ১০ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৯৬টি আসনে ভোট নেওয়া হবে। পাশাপাশি অন্ধ্রপ্রদেশ বিধানসভার ১৭৫টি এবং ওড়িশা বিধানসভার ২৮টি আসনেও ভোটগ্রহণ হবে। লোকসভায় সবচেয়ে বেশি আসনে ভোট হচ্ছে অন্ধ্রে। দক্ষিণী রাজ্যটির ২৫ আসনে একদিনেই ভোট নেওয়া হচ্ছে। তার পরে রয়েছে তেলঙ্গানা। ওই রাজ্যের ১৭ আসনে ভোট নেওয়া হবে। এছাড়া উত্তরপ্রদেশের ১৩, মহারাষ্ট্রের ১১, মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গের ৮টি করে, বিহারের ৫টি, ঝাড়খণ্ড ও ওড়িশার চারটি করে আসনে ভোট হবে। পাশাপাশি জম্মু কাশ্মীরের শ্রীনগর আসনেও ভোট হচ্ছে।

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, চতুর্থ দফায় ১০ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১ লক্ষ ৯২ হাজারের বেশি বুথে ভোট নেওয়া হবে। মোট ভোটারের সংখ্যা ১৭ কোটি ৭০ লক্ষ। তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৮ কোটি ৯৭ লক্ষ আর মহিলা ভোটারের সংখ্যা ৮ কোটি ৭৩ লক্ষ। তার মধ্যে ৮৫ বছরের ঊর্ধ্বে থাকা ভোটারের সংখ্যা ১২ কোটি ৪৯ লক্ষ। বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারের সংখ্যা ১৯.৯৯ লক্ষ। চতুর্থ দফার ভোটপর্ব নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য ১৯ লক্ষের বেশি ভোট কর্মী দায়িত্ব পালন করবেন। মোট ৩৬৪ জন পর্যবেক্ষক রয়েছেন। তার মধ্যে ১২৬ জন সাধারণ পর্যবেক্ষক, ৭০ জন পুলিশ পর্যবেক্ষক ও ১৬৮ জন আয়-ব্যায় সংক্রান্ত হিসাব পর্যবেক্ষক।

সোমবারের চতুর্থ দফার ভোটে ৯৬ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর ভাগ্য ইভিএম বন্দি হবে। তার মধ্যে রয়েছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। তিনি লড়ছেন উত্তরপ্রদেশের কনৌজ আসনে। লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী পশ্চিমবঙ্গের বহরমপুর আসন থেকে ভোটের ময়দানে রয়েছেন। বিহারের বেগুসরাই থেকে লড়ছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ। ঝাড়খণ্ডের খুন্তি আসনে বিজেপির টিকিটে ভাগ্য পরীক্ষায় নেমেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুণ্ডা। পশ্চিমবঙ্গের আসানসোল আসনে পরীক্ষায় নেমেছেন বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা। বর্ধমান-দুর্গাপুর আসনে ভাগ্য পরীক্ষায় মুখোমুখি বিশ্বকাপজয়ী ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার কীতি আজাদ ও বিজেপি নেতা দিলীপ ঘোষ। পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর আসনে প্রার্থী হয়েছেন লোকসভা থেকে সদস্যপদ খারিজ হওয়া মহুয়া মৈত্র। অন্ধ্রপ্রদেশের কাডাপ্পা আসনে ভাগ্যপরীক্ষায় নেমেছেন রাজ্যের মুক্যমন্ত্রী জগনমোহন রেড্ডির বোন ওয়াইএস শর্মিলা।

দুর্গাপুরে কালীপুজোর মেলায় বসবে না নাগরদোলা, বড় নির্দেশ পুলিশ প্রশাসনের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বিকট শব্দে অতিষ্ঠ, রেগে মহিলা আইনজীবীর গাড়ি আগুনে জ্বালিয়ে দিলেন পড়শি যুবক

দুবাই নাকি তুরষ্ক? কোথায় আছেন ‘পাথর সম্রাট টুলু মণ্ডল? সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

বড়সড় ভাঙন, সুর বদলে মমতার প্রশংসা ঋত শিবিরে থাকা একাধিক বিধায়কের

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরে এবার নতুন চমক,পর্যটকদের জন্য একগুচ্ছ পরিকল্পনা রাজ্য সরকারের

‘এক্সপ্রেসওয়েতে ঘন্টায় ১২০ কিমি গতি পর্যন্ত চলাচলকারী গাড়িকে জরিমানা নয়’, নির্দেশ গড়কড়ির

‘বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দুদের নাগরিকত্ব দেব’, রায়গঞ্জে ঘোষণা শুভেন্দুর

ইউক্রেনের রেল স্টেশনের প্ল্যাটফর্মে আছড়ে পড়ল রুশ ড্রোন, নিহত কমপক্ষে ১৩

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির

দরজা খুলতেই ভয়াবহ দৃশ্য! একই ফ্ল্যাটে তিন ভাই-বোনকে যেভাবে দেখল পুলিশ…

স্বামী নয় অভিষেক শর্মার মঙ্গল কামনায় করবা চৌথ পালন করলেন তরুণী, ভাইরাল ভিডিও