সীমান্তে তিন তৃণমূল প্রার্থীর প্রচারে ডঙ্কা, নিশান নিয়ে পথে মতুয়া সম্প্রদায়

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের(Swarupnagar Block) বাংলানি গ্রাম পঞ্চায়েতের তিন তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচারে মতুয়া সম্প্রদায়ের শোভাযাত্রা। তিন তৃনমূল প্রার্থী ১৯০ নম্বর গ্রাম সভার তৃণমূলের প্রার্থী ভৈরব বিশ্বাস, তেতুলিয়া পঞ্চায়েত সমিতির ২৪,নম্বর বুথের তৃণমূলের প্রার্থী কবিতা পাল, ১৮১ সাহা পাড়ার গ্রাম সভা তৃণমূলের প্রার্থী সুভাষ সাহা।এই তিনজন তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে নামলেন স্বরূপনগরের মতুয়া সম্প্রদায়ের মানুষ।

এ দিন তিন প্রার্থীকে নিয়ে ভারত বাংলাদেশ সীমান্তের বাংলানি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে ডঙ্কা, নিশান, হরিচাঁদ ঠাকুরের ছবি ফেস্টুন নিয়ে তৃণমূলের হয়ে ভোট চাইতে মানুষের দরবারে গেলেন। বিশেষ করে এই অঞ্চলটি মতুয়া সম্প্রদায়ের মানুষের বাস। একদিকে সীমান্তের ১০ হাজার একর জলাশয় বললির বিলে রয়েছে ইতিমধ্যে সরকারের মৎস্য হাব পরিকাঠামো তৈরির কাজ চলছে। তাতে কর্মসংস্থান প্রচুর পরিমাণে বাড়বে। মৎসজীবীদের আর শহরে গিয়ে মাছ বিক্রি করতে হবে না। দীর্ঘদিনের মতুয়া সম্প্রদায়ের মানুষের দাবি ছিল যে এখানে একটি মাছ রাখার সংরক্ষণ প্রকল্প তৈরি হোক। সেই কথামতো বেশ কয়েক বছর আগে মৎস্যমন্ত্রী(Fish Department Minister) ছিলেন চন্দ্রনাথ সিনহা, স্বরূপনগরের তেতুলিয়া এসে তার শুভ শিলান্যাস করে গিয়েছিলেন।

সেইমতো কাজ চলছে ।পাশাপাশি সরকারি প্রকল্প যেভাবে সুবিধা পাচ্ছে তাতে অনেকটা খুশি মতুয়া সম্প্রদায়ের মানুষ। এমনটাই জানালেন এদিন মতুয়া ভক্তরা । তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচারে নামায় রাস্তার দু ধারে মানুষ কাতারে কাতারে দাঁড়িয়েছিল। পাশাপাশি মতুয়া সম্প্রদায়ের ভক্তরা জানান যেভাবে তৃণমূল সরকার তাদের পাশে এসে দাঁড়িয়েছে ,উন্নয়ন করছে, বিভিন্ন প্রকল্পের সুবিধা তারা পাচ্ছে , আরোও যাতে বেশি করে উন্নয়ন হয়, রাস্তা, বিদ্যুৎ, পানীয় জল সেইগুলোর দিকে আরো বেশি করে সরকার যদি নজর দেয় তাহলে আরো উন্নয়ন হবে ।তাই আমরা উন্নয়নের পক্ষে দাঁড়িয়ে তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচারে নেমেছি।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল