কেন বেছে বেছে নিহত বিজেপি কর্মীদের বাড়ি যাচ্ছেন রাজ্যপাল? প্রশ্ন তুলল তৃণমূল

সেই নিয়ে সরব হল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পঞ্চায়েত ভোটের নির্ঘন্ট ঘোষণা হওয়ার পর থেকেই বিভিন্ন জায়গায় হিংসার ঘটনা ঘটেছে। রাজনৈতিক সংঘর্ষে কোথাও প্রাণ গিয়েছে তৃণমূল কর্মীর, তো কোথাও প্রাণ গিয়েছে বিরোধী বিজেপি, সিপিএম, কংগ্রেস বা আইএসএফ কর্মীর। শনিবার দিনহাটায় গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজনৈতিক হিংসায় নিহত দুই বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে দেখা করেন। সেই ঘটনা নিয়ে এবার সরব হল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। কেন শুধু শুধু বেছে বেছে নিহত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে দেখা করছেন রাজ্যপাল তা নিয়ে প্রশ্ন তুলল জোড়াফুল শিবির।

শুক্রবার সন্ধ্যায় কোচবিহারে পৌঁছন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে সার্কিট হাউসে রাত্রিবাস করেন তিনি। শনিবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন। এদিন দিনহাটার নিহত বিজেপি কর্মী প্রশান্ত রায় বসুনিয়া এবং সাহেবগঞ্জের টিয়াদহের শম্ভু দাসের বাড়িতে যান রাজ্যপাল। নিহত দুই বিজেপি কর্মীর পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন তিনি। রাজ্যের সাংবিধানিক প্রধান কেন বেছে বেছে নিহত বিজেপি কর্মীদের বাড়িতে গেলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

উল্লেখ্য এর আগে ক্যানিং ও ভাঙড়ে ভোটকে কেন্দ্র করে হিংসার ঘটনার পর এলাকায় সরেজমিনে পরিদর্শনে যান সিভি আনন্দ বোস। ভোটে প্রার্থী হতে চেয়ে যারা মনোনয়ন জমা দিতে পারেননি তাদের জন্য রাজভবনে পিস রুমও খুলেছিলেন রাজ্যের সাংবিধানিক প্রধান।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল