চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সৌরভ- শচিন নন, কোন ভারতীয় ক্রিকেটারের ভক্ত ঋষি সুনক?

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: লিটল মাস্টার শচিন তেণ্ডুলকর নন। বাংলার ‘মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়ও নন। ভারতের কোন ক্রিকেটার তাঁর পছন্দের তা খোলসা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। আর ওই ক্রিকেটার আর কেউ নন। মিস্টার ডিপেন্ডবল রাহুল দ্রাবিড়।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’র এক অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির ছিলেন ঋষি সুনক। তাঁর কাছে অনুষ্ঠানের সঞ্চালক জানতে চাওয়া হয়েছিল, কোন ক্রিকেটার ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফেভারিট? জবাবে এক গাল হেসে সুনক বলেন, ‘সত্যি বলতে কী, রাহুল দ্রাবিড় আমার অন্যতম পছন্দের খেলোয়াড়। আমি তাঁর টেকনিক, তাঁর ব্যক্তিত্ব ও মনোভাব ভীষণ পছন্দ করি।’

এ প্রসঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান, মাঠে বসে লিটল মাস্টার শচিন তেণ্ডুলকরের ব্যাটিং দেখেছেন। স্মৃতি রোমন্থন করে সুনক বলেন, ‘২০০৮ সালে যখন জঙ্গি হামলা হয়েছিল তখন ভারত সফরে গিয়েছিল ইংল্যান্ড টিম। আমিও এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ওই সময়ে ভারতে গিয়েছিলাম। জঙ্গি হামলার পরেই চেন্নাইতে একমাত্র টেস্ট খেলে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড দল। ওই টেস্টেই মাঠে ছিলাম। দুর্দান্ত খেলছিলেন শচিন তেণ্ডুলকর। দুর্ভাগ্যজনকভাবে আমরা হেরেছিলাম আর ভারত জিতেছিল।’ হ্যাম্পশায়ার তারকা রবিন স্মিথ, ম্যালকর্ম মার্শালদের খেলা দেখার সৌভাগ্যও তাঁর হয়েছিল বলে জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী।

Published by:

Share Link:

More Releted News:

নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে নামার আগেই শাস্তি পেলেন লিটনরা

ওয়াংখেড়েতে ক্রিকেটপ্রেমীদের স্বপ্নপূরণের সম্ভাবনা, মুখোমুখি হতে পারেন ধোনি-রোহিত

IPL-এর মাঝেই সিগারেটে সুখটান দিচ্ছেন প্রোটিয়া পেসার রাবাদা, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

হার্দিকের সঙ্গে বেড়েছে দুরত্ব? দুই ভাইয়ের সম্পর্কের জটিলতা নিয়ে মুখ খুললেন ক্রুনাল

বিদেশে গিয়েই এমন কাণ্ড! চুরি করতে গিয়ে ধরা পড়লেন ভারতীয় পর্যটকরা

যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির পরেই হরমুজে জাহাজ লক্ষ্য করে গুলি চালাল ইরান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ