‘অজিত দাদার সঙ্গে কখনই লড়াই করিনি’, দাবি শরদ কন্যা সুপ্রিয়া সুলের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: এনসিপি’র ভবিষ্যত নেতৃত্ব কার হাতে থাকবে তা নিয়ে লড়াইয়ে কোণঠাসা হয়ে বিদ্রোহ করে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন অজিত পওয়ার। রবিবার দুপুরেই অনুগামীদের নিয়ে বিজেপি-সেনা সরকারে যোগ দিয়ে উপমুখ্যমন্ত্রী পদে শপথও নিয়েছেন। আর অজিত দাদার বিদ্রোহের কয়েক ঘন্টা বাদে মুখ খুলে শরদ পওয়ারের কন্যা তথা এনসিপি’র ওয়ার্কিং প্রেসিডেন্ট সুপ্রিয়া সুলে দাবি করেছেন, ‘দলের নেতৃত্ব নিয়ে কখনই দাদার (অজিত পওয়ার) সঙ্গে লড়াই করেননি। ছোট বোন হিসেবে দাদাকে ভীষণ ভালবাসতেন।’

গত মাস দুয়েক ধরে বেসুরো গাইছিলেন অজিত পওয়ার। মূলত কাকা শরদ পওয়ারের পরে এনসিপি’র নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেতে চেয়েছিলেন তিনি। কিন্তু বিশ্বাসঘাতক ভাইপোকে বিশ্বাস করেননি মরাঠা স্ট্রংম্যান। তই সম্প্রতি নিজের কন্যা সুপ্রিয়া সুলে ও ঘনি্ঠ প্রফুল পটেলকে দলের ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ করেছিলেন। তাতে অবশ্য হিতে বিপরীতই হয়েছে। দলের উত্তরসূরি হিসেবে তাঁর পরিবর্তে কন্যা সুপ্রিয়াকে বেছে নেওয়ার জন্য কাকা শরদের ওপরে হাড়ে-হাড়ে চটে গিয়েছিলেন বরাবরই ক্ষমতালোভী হিসেবে পরিচিত অজিত। শেষ পর্যন্ত অপমানের বদলা নিতে রবিবারই দল ভেঙ্গে একাধিক বিধায়ক নিয়ে সেনা-বিজেপি সরকারে নাম লিখিয়েছিলেন। রাজনেতিক মহলে চর্চা চলছে, বোন সুপ্রিয়া সুলের সঙ্গে ক্ষমতা নিয়ে লড়াইয়ে হেরেই বিদ্রোহ ঘোষণা করেছেন অজিত।

দাদার বিদ্রোহের কয়েক ঘন্টা বাদে মুখ খুলে ওই জল্পনা নস্যা‍ৎ করে দিয়েছেন শরদ কন্যা সুপ্রিয়া। সাংবাদিকদের তিনি বলেছেন, ‘দাদার (অজিত) সঙ্গে কখনই লড়াই ছিল না। আমি বরং নিজের দাদার মতোই তাঁকে ভালবাসতাম। রাজনীতি আর পরিবারকে বরাবর আলাদা করেই দেখেছি।’ অজিত-সহ একাংশ বিধায়কের দলত্যাগে এনসিপির কোনও ক্ষতি হবে না দাবি করে শরদ কন্যা বলেন, ‘এর পরে মানুষের কাছে আমাদের গ্রহণযোগ্যতা আরও বাড়বে। নতুন করে উজ্জীবিত হবেন এনসিপির কর্মী-সমর্থকরা।’

অপারেশন সিঁদুর’-এর পর প্রথম, দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫

গেমারদের জন্য বড় চমক! বাজারে এসে গেল Infinix GT 50 Pro

ল্যান্ডফলের পর ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে অন্ধ্রপ্রদেশ-ওডিশায় ব্যাপক ঝড়বৃষ্টি শুরু

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

১ মিটার উঁচু থেকে পড়লেও ভাঙবে না, এসে গেল ১০,০০০ mAh battery-র Vivo Y600

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

হাড়ের মারাত্মক ক্ষয় রুখতে রোজ ঠিক কতটা ক্যালসিয়াম প্রয়োজন?

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক