পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের অশান্ত বালোচিস্তান প্রদেশে ফের অপহরণের ঘটনাকে কেন্দ্র করে ছড়াল চাঞ্চল্য। এবার অপহরণ করা হল খোদ বালোচ রাজপুত্রকে।  খুজদার থেকে কালাত যাওয়ার পথে হাইওয়ের উপর থেকে অপহরণ করা হয়েছে কালাতের বর্তমান খান সুলেমান খান দাউদের ছেলে প্রিন্স মহম্মদ খান আহমদজাইকে। তাঁর সঙ্গেি তুলে নিয়ে যাওয়া হয়েছে হয়েছে রাজপুত্রের সঙ্গে থাকা তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও।   

বালোচ রাজপুত্রকে অপহরণ করার ঘটনায় উদ্বেগ বেড়েছে স্থানীয় প্রশাসনের মধ্যে। কারা এই অপহরণের সঙ্গে জড়িত, কোথায় রাখা হয়েছে রাজপুত্র ও তাঁর নিরাপত্তারক্ষীদের, তা এখনও স্পষ্ট নয়। মঙ্গলবার (২৭ অক্টোবর) কোয়েটার পুলিশ সদর দফতর থেকে জারি করা বিবৃতিতে অপহরণের ঘটনার কথা জানানো হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী জানা গিয়েছে, সোমবার (২৬ অক্টোবর) রাতে খুজদার থেকে কালাতের দিকে যাচ্ছিলেন প্রিন্স মহম্মদ খান আহমদজাই। সেই সময় হাইওয়ের উপর একদল সশস্ত্র ব্যক্তি তাঁর গাড়ির পথ আটকায়। এরপর রাজপুত্র এবং তাঁর সঙ্গে থাকা তিন নিরাপত্তারক্ষীকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয় অজ্ঞাত স্থানে। 

আরও পড়ুন: অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

প্রিন্স মহম্মদ খান আহমদজাই কে?

প্রিন্স মহম্মদ খান আহমদজাই হলেন কালাতের বর্তমান খান সুলেমান খান দাউদের ছেলে। ‘খান অব কালাত’ কোনও সাধারণ উপাধি নয়। বালোচিস্তানের কালাতকে কেন্দ্র করে গড়ে ওঠা ঐতিহাসিক কালাত রাজ্যের শাসকদের এই উপাধিতে অভিহিত করা হতো। অতীতে এই রাজ্যটি ব্রাহুই নেতৃত্বাধীন একটি দেশীয় রাজ্য হিসেবে পরিচিত ছিল। বর্তমান খান সুলেমান খান দাউদ যুক্তরাজ্যের ওয়েলসে বসবাস করেন। বালোচিস্তানের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে তাঁর পরিবারের দীর্ঘ সম্পর্ক রয়েছে। স্থানীয় মানুষের কাছে এই পরিবারের ঐতিহাসিক গুরুত্বও যথেষ্ট।  

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫

গেমারদের জন্য বড় চমক! বাজারে এসে গেল Infinix GT 50 Pro

ল্যান্ডফলের পর ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে অন্ধ্রপ্রদেশ-ওডিশায় ব্যাপক ঝড়বৃষ্টি শুরু

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

১ মিটার উঁচু থেকে পড়লেও ভাঙবে না, এসে গেল ১০,০০০ mAh battery-র Vivo Y600

হাড়ের মারাত্মক ক্ষয় রুখতে রোজ ঠিক কতটা ক্যালসিয়াম প্রয়োজন?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক