তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: যুবতী স্ত্রীকে প্রথমে ভাড়া বাড়ির এক কামরায় বন্দি বানিয়েছিল স্বামী। তার পর তিন বন্ধুকে দিয়ে মাসের পর মাস গণধর্ষণ করিয়েছে। গণধর্ষণে ক্ষতবিক্ষত যুবতীকে শেষ পর্যন্ত উদ্ধার করেছে বাড়ির মালিক। পিলে চমকানোর মতো ঘটনা ঘটেছে হায়দরাবাদের কাঞ্চনবাগে। পাষণ্ড স্বামী ও গণধর্ষণকারী তিন বন্ধুর খোঁজে পুলিশ জোরদার তল্লাশি শুরু করেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) হায়দরাবাদ পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, নির্যাতিতা ১৮ বছরের যুবতী মায়ানমারের বাসিন্দা। মায়ানমারের এক যুবকের সঙ্গেই তাঁর বিয়ে হয়েছিল। কাঞ্চনবাগেরই এক শরণার্থী শিবিরে থাকতেন দম্পতি। ওই একই শরণার্থী শিবিরে থাকতেন মায়ানমার থেকে আসা তিন যুবক। বিয়ের পরেই এক ভাড়া বাড়িতে ওঠেন নির্যাতিতা তরুণী ও তার স্বামী। আর ওই ভাড়া বাড়িতেই ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা। ভাড়া বাড়ির একটি কামরায় স্ত্রীকে জোরপূর্বক বন্দি বানিয়ে তিন বন্ধুকে দিয়ে মাসের পর মাস গণধর্ষণ করিয়েছেন নির্যাতিতার স্বামী। ওই ভয়ঙ্কর ঘটনার পর্দাফাঁস হয় গত ২৩ অক্টোবর। ওইদিন ভাড়া চাইতে বাড়িতে হাজির হন বাড়ির মালিক। তিনি দেখতে পান বন্ধ ঘরের ভিতরে কার্যত আলুথালু বেশে পড়ে রয়েছেন নির্যাতিতা। তাঁর সঙ্গে ঘটা নির্মম ঘটনার কথা বাড়ির মালিক জানান ওই তরুণী। এর পরে বাড়ির মালিক দরজা ভেঙে নির্যাতিতাকে উদ্ধার করেন। তরুণীকে নিয়ে কাঞ্চনবাগ থানায় গিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন।’

তরুণীর বয়ান শুনে চক্ষু চড়কগাছ হয়ে যায় পুলিশ কর্তাদের। অভিযুক্ত স্বামী এবং গণধর্ষণে অভিযুক্ত তিন বন্ধুর সন্ধানে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে। নির্যাতিতাকে শরণার্থী শিবিরে তাঁর পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। কেন পাষণ্ড স্বামী এমন ঘৃণ্য কাজ করলেন, তা নিয়ে তদন্ত শুরু করেছেন পুলিশ আধিকারিকরা।

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

করবা চৌথে শুক্রের উদয়, সতর্ক থাকুন ৪ রাশির জাতক-জাতিকারা

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩