মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  মাদক পাচার রুখতে ফের বড়সড় সামরিক অভিযান আমেরিকার। লাতিন আমেরিকার উপকূলবর্তী পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের অভিযোগে একটি নৌকায় হামলা চালাল মার্কিন সেনা। এই হামলায় পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। তবে নৌকাটিতে সত্যিই মাদক পাচার হচ্ছিল কি না, তার সপক্ষে এখনও কোনও প্রমাণ প্রকাশ্যে আনেনি আমেরিকা। 

জানা গিয়েছে, মঙ্গলবার (২৭ অক্টোবর) পূর্ব প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন মাদক পাচারকারীদের একটি নৌকাকে লক্ষ্য করে হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। মার্কিন দক্ষিণ কমান্ডের দাবি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নৌকাটিকে চিহ্নিত করা হয়েছিল। তাদের বক্তব্য, নৌকাটি মাদক পাচারের কাজে সক্রিয়ভাবে যুক্ত ছিল। হামলার একটি ভিডিয়োও প্রকাশ করা হয়েছে। তাতে সমুদ্রের উপর একটি ছোট নৌকাকে বিস্ফোরণে  ধ্বংস হতে দেখা যায়। তবে নৌকাটিতে কী ধরনের মাদক ছিল, কিংবা যাঁরা নৌকায় ছিলেন তাঁদের পরিচয় কী, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি। 

আরও পড়ুন: সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

উল্লেখ্য, মাদক পাচারকারীদের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সামরিক অভিযান শুরু হয়েছিল ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে। এরপর থেকে ক্যারিবিয়ান সাগর এবং পূর্ব প্রশান্ত মহাসাগরে একাধিক নৌকায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। সর্বশেষ হামলার পর মার্কিন সামরিক বাহিনীর  চালানো অভিযানগুলিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪০ জনে। ৭০টিরও বেশি অভিযানে এই মৃত্যুর ঘটনা ঘটেছে।  

কার্তিক মাসের পুণ্যতিথিতে স্নান, শ্রী বিষ্ণুর কৃপায় খুলবে ভাগ্যের দুয়ার

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের