‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজনীতিতে কে বন্ধু বা কে শত্রু? সেটা বোঝা কঠিন এবং বলাও দায়। আজ যে বন্ধু কাল সে শত্রু হবে না, এমনটা রাজনীতির ক্ষেত্রের অন্তত খাটে না। যেমন পশ্চিমবঙ্গে, সিপিএমের কট্টর শত্রু ছিল তৃণমূল। কিন্তু এখন বিজেপির বিরুদ্ধে আন্দোলন হোক কিংবা পুরভোটে লড়াই, সবটাই সিপিএমের সঙ্গে জোট বেঁধে করতে চাইছে তৃণমূল। তাই রাজনীতিতে শত্রু বা বন্ধু শব্দ ক্ষণস্থায়ী।

আর আজ, মঙ্গলবার রাজ্য বিধানসভায় যেটা ঘটল, তা মান্না দের গানের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। ‘দীপ জ্বেলে যাই’-এর একটি জনপ্রিয় গান রয়েছে, ‘এমন বন্ধু আর কে আছে’..। এদিন বিধানসভায় মমতা তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের বিধায়ক সন্দীপন সাহার কোলাকুলিকে নিয়ে সেই গানটির উপমাই দেওয়া যায়। দুর্গাপুজো মিটতেই এদিন থেকে খুলেছে রাজ্য বিধানসভা। সেখানে বিজয়ার শুভেচ্ছ জানাতে উপস্থিত ছিলেন সবদলের বিধায়করা। সেই সময়ে বিধানসভার ভিতরে আচমকাই দেখা হয়ে যায় কুণাল ও সন্দীপন সাহার। তাঁদের দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায়। কোলাকুলিও করেন দুই বিধায়ক। সেই ঘটনাকে কেন্দ্র করে জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। তবে কী পুরভোটের আগে মমতা শিবিরে ফিরতে চলেছেন এন্টালির বিধায়ক সন্দীপন সাহা? জল্পনা তুঙ্গে।

আরও পডুন: অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

সেই বিষয়ে অবশ্য কিছুই বলেলনি বিধায়ক সন্দীপন সাহা। তিনি জানিয়েছেন, ‘বাংলায় সৌজন্য তো দস্তুর। বিজয়ার পরে দেখা হল, সৌজন্য বিনিময় করলাম। বেশ কিছু কথা হল। রাজনীতির ব্যক্তি বলেই সব ক্ষেত্রে রাজনীতি নয় না। কখনও কখনও রাজনীতির বাইরে গিয়েও যাঁদের সঙ্গে দীর্ঘদিনের পরিচয়, সেখানে সৌজন্য তো এসেই যায়৷ শুভ বিজয়া বলা, আলিঙ্গন করা। এটা তো বাঙালিদের প্রথা। আপনারা বিষয়টার মধ্যে রাজনীতি দেখতে চাইলে দেখতে পারেন৷’ কিন্তু কী বিষয়ে তাঁদের দুজনের মধ্যে কথা হয়েছে সেটা বলেননি তিনি। এই বিষয়ে মমতা তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ জানিয়েছেন, ‘হ্যাঁ বিধায়কের সঙ্গে দেখা হল। তিনি আবার আমার পাশের কেন্দ্রের বিধায়ক। বিজয়ার পরে দেখা হল, সৌজন্য দেখালাম একে অপরকে। আমরা দুই জনেই রাজনীতির লোক। তাই রাজনৈতিক আলোচনা তো হবেই।’

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

করবা চৌথে শুক্রের উদয়, সতর্ক থাকুন ৪ রাশির জাতক-জাতিকারা

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

‘করবা চৌথ’-এ দুঃসময়, অশান্তির মুখোমুখি হবেন ৪ রাশির জাতকরা

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটা থেকে বাঁচতে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল

শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি লেপে জুতোর মালা পরিয়ে গ্রামছাড়া করা হল নেটপ্রভাবীকে

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩