অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

Share:

নিজস্ব প্রতিনিধি: বিখ্যাত ফুড চেন সংস্থা হলদিরাম প্রভুজির ভিআইপি রোডের ধারে জনপ্রিয় শাখায় হানা খাদ্য সুরক্ষা দফতরের। অস্বাস্থ্যকর পরিবেশ। সেই কারণে কৈখালিতে ভিআইপি রোডের ধারে থাকা হলদিরামের আউটলেট বন্ধের নির্দেশ দিল খাদ্য সুরক্ষা দফতর। হলদিরাম প্রভুজির এই রেস্তরাঁর রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ দেখা গিয়েছে। খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে এবার দু’দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হল হলদিরামের এই শাখা টিকে।

আজ, মঙ্গলবার ওই আউটলেটে অভিযান চালিয়ে রান্নাঘরের অপরিচ্ছন্ন পরিস্থিতি দেখতে পান খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা। তাঁদের অভিযোগ, রান্নাঘরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে নোংরা। এমনকি, সেখানে আরশোলার উপস্থিতিও নজরে এসেছে বলে জানান তাঁরা।আধিকারিকরা কিছু প্যাকেটজাত খাবারের নমুনাও সংগ্রহ করেছেন বলে জানা গিয়েছে। এরপরই হলদিরামের রেস্তরাঁটি আপাতত দু’দিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

খাদ্য সুরক্ষা দফতরের নির্দেশ অনুযায়ী, রান্নাঘর সম্পূর্ণ পরিষ্কার করে জীবাণুমুক্ত করতে হবে। দু’দিন পর ফের রান্নাঘর পরিদর্শনে যাবেন আধিকারিকরা। পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে তাঁরা সন্তুষ্ট হলে তবেই পুনরায় রেস্তরাঁ খোলার অনুমতি পেতে পারেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, গত শনিবার সল্টলেক সিটি সেন্টারের একটি রেস্তরাঁয় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ পনির ও বাসি ও ছত্রাক ধরা মাংস পেয়েছিলেন খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা। তারপরেই ওই রেস্তরাঁর বিরুদ্ধে স্বাস্থ্যবিধি ভঙ্গের অভিযোগ উঠেছিল। সেই অভিযোগে রেস্তরাঁটি বন্ধ করে দেওয়া হয়।

আরও পডুন: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

কৈখালির এই হলদিরাম শাখায় রাজ কচুরি, পাওভাজি, বিভিন্ন ধরনের চাট, সিঙ্গারা, ধোকলা থেকে শুরু করে কাজু বরফি ও সোন পাপড়ির মতো নানা খাবার পাওয়া যায়। যাতায়াতের পথে বহু মানুষ এই আউটলেট থেকে খাবার কিনে থাকেন। ফলে রান্নাঘরের অস্বাস্থ্যকর পরিস্থিতির অভিযোগ সামনে আসতেই ক্রেতাদের খাবারের গুণমান ও পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এখন খাদ্য সুরক্ষা দফতরের পরবর্তী পরিদর্শনের দিকেই নজর ভোজন রসিকদের। খাদ্য সুরক্ষা দফতরের নির্দেশে দু’দিনের জন্য বন্ধ রেখে ভিআইপি রোডের ধারের হলদিরাম প্রভুজি আউটলেটে ডিপ ক্লিনিং ও রক্ষণাবেক্ষণের কাজ করা হবে বলে জানালেন দায়িত্বে থাকা কর্মী রাঘব পোদ্দার। তাঁর দাবি, ফ্লাই ক্যাচার কাজ না করায় মাছির সমস্যা হচ্ছিল। পাশাপাশি, তারের ও কাউন্টারের কিছু সমস্যাও চিহ্নিত হয়েছে। সেগুলি দ্রুত ঠিক করে ফের আউটলেট চালু করা হবে।

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

করবা চৌথে শুক্রের উদয়, সতর্ক থাকুন ৪ রাশির জাতক-জাতিকারা

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

‘করবা চৌথ’-এ দুঃসময়, অশান্তির মুখোমুখি হবেন ৪ রাশির জাতকরা

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটা থেকে বাঁচতে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল

শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি লেপে জুতোর মালা পরিয়ে গ্রামছাড়া করা হল নেটপ্রভাবীকে

শেষ রক্ষা হল না, অটোয় চেপে চম্পটের সময়ে পুলিশের হাতে পাকড়াও জেল পালানো বন্দি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩