উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব। উত্তাল রয়েছে সমুদ্র। দিঘা, মন্দারমণি থেকে পুরীর সি বিচে পর্যটকদের নামতে বারবার নিষেধ করা হচ্ছে। কিন্তু প্রশাসনের নির্দেশকে অবজ্ঞা করায় ঘটে গেল বিপদ। মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু হল ১ জনের। কোনওরকমে প্রাণে বাঁচলেন দুই পর্যটক। আজ, মঙ্গলবার মন্দারমণির সমুদ্রে স্নান করতে নেমেছিলেন তিন পর্যটক। অর্ণবের প্রভাবে সমুদ্র উত্তাল থাকায় তিনজনেই তলিয়ে যান। ওই পর্যটকদের তলিয়ে যেতে থেকে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন নুলিয়ারা। কোনওরকমে দুজনকে উদ্ধার করা গেলেও বাকি একজনের সন্ধান পাওয়া যায়নি। পুলিশ সূত্রের খবর, তৃতীয় পর্যটক জলে তলিয়ে গিয়ে মারা গিয়েছেন।

আরও পডুন: অর্ণবের ঝাপটা থেকে বাঁচতে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল

সূত্রের খবর, এদিন দুপুরে পূর্ব মেদিনীপুরের রামনগর থানা এলাকার কয়েকজন মন্দারমণির মল্লিকা বিচ সংলগ্ন এলাকায় বনভোজন করতে গিয়েছিলেন। তাঁদের মধ্যে তিন জন সমুদ্রে স্নান করতে নামেন। যদিও তাঁদের উত্তাল সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছিল। বার বার বারণ করলেও তাঁরা শোনেননি। সমুদ্রে নেমে তিনজনেই তলিয়ে যান। নুলিয়ারা স্থানীয় লোকজনের সহায়তায় তাঁদের উদ্ধার করেন। তারপরেই স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হলে গোবিন্দ পণ্ডা (১৮) নামে এক যুবককে মৃত বলে ঘোষণা করা হয়। উদ্ধার হওয়া বাকি দু’জনের মধ্যে সবুজবরণ সাউ (২২) নামে এক যুবককে কাঁথি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সুস্থ রয়েছেন বিকাশচন্দ্র জানা (৩৫)। তাঁকে বাড়ি ছেড়ে দেওয়া হয়েছে। অর্ণবের পরোক্ষ প্রভাব পড়বে রাজ্যে। সেই কথা বারবার বলেছে হাওয়া অফিস। ঝোড়ো হাওয়ার সঙ্গে স্থানভেদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু সমুদ্র উত্তাল থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেই কারণে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সেই সতর্কতা উপেক্ষা করে সমুদ্রে নামতেই বিপদ ঘটে গেল।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

দীপাবলিতে ৩ রাশির জাতকদের ঘোর সংকট! বৃহস্পতির গোচরে বাড়বে সমস্যা

১ নভেম্বর থেকেই বদলাচ্ছে একাধিক নিয়ম! পকেটে টান পড়বে নাকি মিলবে স্বস্তি?

ফোনে সিম নেই? পয়লা জানুয়ারি থেকে বন্ধ হবে হোয়াটসঅ্যাপ

শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটা থেকে বাঁচতে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল

শান্তিপুরে নৃত্যশিল্পী কিশোরীর রহস্যমৃত্যু! ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, তদন্তে পুলিশ

শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি লেপে জুতোর মালা পরিয়ে গ্রামছাড়া করা হল নেটপ্রভাবীকে

শেষ রক্ষা হল না, অটোয় চেপে চম্পটের সময়ে পুলিশের হাতে পাকড়াও জেল পালানো বন্দি

গাইঘাটার পর সামশেরগঞ্জ, মঙ্গলে জোড়া এনকাউন্টার রাজ্যে, খতম খুনে অভিযুক্ত

বম্বে হাইকোর্টে স্বস্তি অভিনেতা ইমরান খানের, আপাতত ছাড়তে হচ্ছে না দেশ

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩

স্ত্রীর সঙ্গে অশান্তি, স্কাইওয়াক থেকে ৯ মাসের সন্তানকে ছুঁড়ে ফেলল পিশাচ বাবা