সল্টলেকে মোটরসাইকেলে চেপে ছিনতাই চক্রের দুই পান্ডা গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সল্টলেকের পূর্ব থানা এলাকাতে মোটরসাইকেলে চেপে মহিলাদের কাছ থেকে মোবাইল ছিনতাই এর ঘটনা ঘটছিল। ৪দিনের মাথায় ছিনতাইয়ের ঘটনার কিনারা করলো বিধাননগর পূর্ব থানার(Bidhannagar East P.S.) পুলিশ। মোটরসাইকেলের সূত্র ধরে গ্রেফতার এক। পরে আরো একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ ।

গত ৩০ শে জুন লেকটাউন এস কে দেব রোডের বাসিন্দা এক মহিলা বিধাননগর পূর্ব থানা এসে অভিযোগ জানান যে তিনি বৈশাখী শপিং মলের পেছনে রাস্তা ধরে বৈশাখী ফুট ব্রিজের দিকে যাওয়ার সময় একটি বাইকে দুজন যুবক এসে তার হাতে থাকা মোবাইল ফোনটি ছিনতাই করে পালিয়ে যায়। ঘটনা তদন্ত শুরু করে এলাকার সিসিটিভি(CCTV) ফুটেজ দেখে বাইকটিকে সনাক্ত করে বিধান নগর পূর্ব থানার পুলিশ। সেখান থেকে এই ঘটনা এক অভিযুক্তকে দুদিন আগে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে নাম উঠে আসে গিরিশ পার্ক এলাকার বাসিন্দা দীপেশ ঝাঁর। আজ সকালে ফের এক যুবককে সন্দেহজনকভাবে বৈশাখী খালপাড় এলাকায় ঘুরতে দেখে সন্দেহ হয়ে পুলিশের।

সেখান থেকে মূল অভিযুক্ত দীপেশ ঝাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, সল্টলেক(Saltlake) এলাকায় ছিনতাই করার জন্য এরা যে বাইকটি ব্যবহার করত সেই বাইকে কালো কালি দিয়ে নাম্বার প্লেট মুছে ফেলেছিল অভিযুক্তরা। সেই বাইকের সূত্র ধরেই এই দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে পেশ করা হয়। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেবার আবেদন জানায় বলে পুলিশ সূত্রে খবর। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত আছে সেই বিষয়ে তদন্ত করে দেখছে বিধাননগর পূর্ব থানার পুলিশ।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল