এক দফাতেই হবে পঞ্চায়েত ভোট, জানিয়ে দিল হাইকোর্ট

এক দফাতেই পঞ্চায়েত ভোট হবে বলে বুধবার জানিয়ে দিল আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকসভার বিরোধী দলনেতা তথা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। এক দফাতেই পঞ্চায়েত ভোট হবে বলে বুধবার জানিয়ে দিল আদালত।

প্রসঙ্গত আগামী ৮ জুলাই রাজ্যে এক দফায় পঞ্চায়েত ভোট হবে বলে ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। পঞ্চায়েত ভোটে দফা বাড়ানোর আবেদন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ অধীরের আবেদন খারিজ করে দিয়েছে। আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়, একাধিক দফাতে নয়, এক দফায় হবে পঞ্চায়েতের ভোটগ্রহণ। আদালত পর্যবেক্ষণে জানিয়েছে, পর্যাপ্ত বাহিনী পাচ্ছে রাজ্য। ফলে দফা বাড়ানোর প্রয়োজন নেই। 

উল্লেখ্য রাজ্য নির্বাচন কমিশন প্রথম পর্যায়ে কেন্দ্রীয় বাহিনী ছাড়াই ভোট করাতে চেয়েছিল। কিন্তু বিরোধীরা পঞ্চায়েত ভোটের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সরব হয়। বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। অবশেষে আদালতের তরফে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় পঞ্চায়েত ভোট করার নির্দেশ দেওয়া হয়। সেই মতো কেন্দ্রীয় বাহিনী দিয়ে আগামী শনিবার পঞ্চায়েত ভোট হতে চলেছে।

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর