কেশপুরে তৃণমূলে যোগ এক ঝাঁক বিজেপি নেতার

বুধবার গেরুয়া শিবির ছেড়ে জোড়াফুল শিবিরে নাম লেখান পদ্ম শিবিরের নেতারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেশপুরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগ দিলেন বিজেপির মন্ডল সহ সভাপতি-সহ এক ঝাঁক বিজেপি নেতা। পঞ্চায়েত ভোটের আগে বুধবার গেরুয়া শিবির ছেড়ে জোড়াফুল শিবিরে নাম লেখান পদ্ম শিবিরের নেতারা।

তৃণমূল সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের ১৪ নম্বর অঞ্চল ঝেতলাতে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন যারা তাঁদের মধ্যে রয়েছেন, বিজেপির ৪ নম্বর মন্ডলের সহসভাপতি রাজ কুমার করন ও মন্ডলের সাধারণ সম্পাদক অশোক দণ্ডপাট। এছাড়াও শক্তি কেন্দ্রের প্রমুখ উত্তম পোড়া ও ছ্যাতলা অঞ্চলের বিজেপির কনভেনার বাপি রাউত জোড়াফুল শিবিরে নাম লেখান এদিন। গোটা যোগদান প্রক্রিয়ায় বিজেপি নেতাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন দলের কেশপুর ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি ও ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক উত্তমানন্দ ত্রিপাঠী। যোগদান পর্বের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝেতলা ১৪ নং স্থায়ী অঞ্চল সভাপতি ভাস্কর চৌধুরী ও চেয়ারম্যান করুণা সিন্ধু দণ্ডপাট।

প্রসঙ্গত রাজ্যের বিভিন্ন জেলায় পঞ্চায়েত ভোটের আগে বিজেপি জমি পেতে মরিয়া হয়ে উঠেছে। সেই আবহে বিজেপিতে ভাঙন ধরিয়ে পঞ্চায়েত স্তরে তৃণমূলের শক্তিবৃদ্ধি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা