গহলৌত-পাইলট ঝামেলার জের, রাজস্থানে মুখ্যমন্ত্রীর মুখ ছাড়াই লড়বে কংগ্রেস

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চলতি বছরের শেষের দিকেই মরুরাজ্যে বিধানসভার ভোট। কিন্তু ওই ভোটে যাতে যুযুধান দুই শিবির অশোক গহলৌত ও শচিন পাইলটের লড়াইয়ের জের না পড়ে তার জন্য মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কাউকে না তুলে ধরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দিল্লিতে রাজস্থানের দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপাল। পাশাপাশি সংবাদমাধ্যমের সামনে অকারণে কোনও মন্তব্য না করার জন্যও মরুরাজ্যের কংগ্রেস নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করা হলে তা দলীয় শৃঙ্খলাভঙ্গ হিসেবে মেনে নেওয়া হবে বলেও সতর্ক করে দেওয়া হয়েছে।

এদিন যুযুধান দুই শিবিরের নেতা মুখ্যমন্ত্রী অশোক গহলৌত ও শচিন পাইলট-সহ রাজস্থানের কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে-রাহুল গান্ধিরা। ওই বৈঠকে দুই নেতাকেই নিজেদের মধ্যে ঝগড়া বন্ধ করে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের নির্দেশ দেওওয়া হয়। বৈঠকে বিক্ষুব্ধ নেতা শচিন পাইলট জানান, ‘দল যে দায়িত্ব দেবে একজন অনুগত সৈনিক হিসেবে তা মেনে চলবেন।’

বৈঠক শেষে কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল জানান, ‘আগামী বিধানসভা ভোটে কোনও মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে সামনে রেখে লড়া হবে না। সম্মিলিতভাবেই ভোটে লড়া হবে। সেপ্টেম্বর মাসের মধ্যেই রাজস্থানে বিধানসভার ভোটের জন্য প্রার্থী বাছাইয়ের কাজ শুরু হবে। রাজ্যে পাবলিক সার্ভিস কমিশনের সদস্য নিয়োগের জন্য নতুন নীতি তৈরি হবে। প্রশ্নপত্র ফাঁস রুখতে বিধানসভায় বিল আনা হবে।’

জঙ্গিদের সন্ধানে গিয়ে গভীর খাদে পড়ে মৃত্যু হল সেনা আধিকারিকের

সরকারি ইঞ্জিনিয়ারের ব্যাঙ্কের লকারে ২ কোটি টাকা নগদ, মিলল বিপুল সম্পত্তির হদিশ

কলেজ স্ট্রিটে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হানা দিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

শরীরে পুষ্টির ঘাটতি মেটাতে কোন খাবারগুলি রাখবেন রোজকার ডায়েটে?

দল ভাঙনের ষড়যন্ত্রে লিপ্ত! কাকলি-সুখেন্দুকে বহিষ্কারের পথে তৃণমূল

বিমানবন্দরে আটক ইরাকের ফুটবলার, টানা সাত ঘণ্টা জেরার অভিযোগ মার্কিন প্রশাসনের বিরুদ্ধে

ভেনিস অব দ্য ইস্ট, ঘুরে আসুন কেরলমের সবচেয়ে মোহময় জলনগরী আলেপ্পি

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

দুর্দান্ত অফার! ২২ হাজার টাকা ছাড় OnePlus-র ফ্ল্যাগশিপ স্মার্টফোনে

মিস ইউনিভার্স থেকে ফ্যাশন আইকন, জানুন সুস্মিতা সেনের গ্ল্যামারাস ‘সেল্ফ-মেড’ জীবনযাপন

বয়স বাড়লেই হাড় ভাঙার ভয়? অস্টিওপোরোসিসের ঝুঁকি কমাতে ভরসা হতে পারে ব্লুবেরি